সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপিতে কোন চাঁদাবাজের জায়গা হবে না

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো.মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোন সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবেনা। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা সেনবাগে এর বিপরীত অবস্থা দেখছি। সেনবাগের মানুষ শান্তি প্রিয় মানুষ।

আরও পড়ুন : ট্যাক্স কমিয়েও দাম কমানো যাচ্ছে না

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই গণজমায়েত ও র‍্যালির আয়োজন করে।

কাজী মফিজুর বলেন, সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশ দলে মধ্যে কোন চাঁদাবাজ রাখবেন না। উনি সেনবাগ নয় শুধু, সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করেছে, যাদের রেকর্ড আছে, এমন অনেক সিনিয়র নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

আরও পড়ুন : আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিনি আরও বলেন, সেনবাগের আপামর জনসাধারণ আগামী দিনের প্রতিনিধির পরিবর্তন চায়। সেনবাগ বিএনপি অধ্যুষিত। এখানে কেউ অপকর্ম করে ছাড় পাবেনা।

এ সময় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ডা: সৈয়দ নজরুল ইসলাম ফারুক প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা