সংগৃহীত ছবি
রাজনীতি

শরীয়তপুরে জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান

শরীয়তপুর প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলীয় বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

আরও পড়ুন : বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক

মঙ্গলবার (৮ অক্টোবর) শরীয়তপুরের ডিসি (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের হাতে নেতৃবৃন্দ এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদুর রহমান, সহ-সভাপতি বদরুল আলম নান্নু মুন্সি, ভেদরগঞ্জ পৌরসভার সভাপতি শাহিন শেখ, ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক বাবু শিকদার, ভোজেশ্বর ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন ছৈয়াল, জাতীয় পার্টি নেতা আব্বাস চৌকিদার, আনোয়ার হোসেন খোকন প্রমূখ। এছাড়াও জাতীয় পার্টির নেতৃবৃন্দ মানববন্ধন করেন।

আরও পড়ুন : সীমান্তে যুবককে গুলি

স্মারকলিপি প্রদান শেষে ও মানববন্ধনে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদুর রহমান বলেন, আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সিনিয়র কোঃ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের সহধর্মিনী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা