সংগৃহীত ছবি
রাজনীতি

লক্ষ্মীপুরে সড়ক সংস্কার করলো ছাত্রদল

লক্ষ্মীপুর প্রতিনিধি: ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ভাঙনের কবলে অনেক সড়কে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হওয়া সদর উপজেলার একটি সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে ছাত্রদল।

আরও পড়ুন : ভারতের সঙ্গে সংকট নেই

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নতুন তেওয়ারীগঞ্জ বাজার থেকে মৌলুভির হাট পর্যন্ত সড়কটি সংস্কার করে সদর উপজেলা পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবু, সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূইয়া, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গির আলম, মিমু মাহমুদ, শাহিন আলম ভূইয়া, রাকিব হোসেন, আবিদ হাসান, সদস্য পারভেজ আলম, শাহিন আলম, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাওহীদ ইয়াসিন, ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. হৃদয়, সোহাগ আলমসহ আরও অনেকে।

আরও পড়ুন : পেট্রোবাংলায় হামলা

ছাত্রদল নেতারা বলেন, সদর উপজেলার নতুন তেওয়ারীগঞ্জ বাজার থেকে মৌলুভির হাট সড়কটি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় পিচঢালা রাস্তা ভেঙে নাজেহাল হয়ে যায়। সড়কটি দিয়ে যান চলাচলতো দূরের কথা, হেঁটেও চলাচল করা সম্ভব ছিল না। এজন্য সদর উপজেলা পূর্ব ছাত্রদলের উদ্যোগে সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছে।

ছাত্রদল নেতারা আরও বলেন, দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থেকে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যার প্রভাব পড়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দেশ পরিচালনা। এজন্য ওনারা এখনো পুরোপুরি প্রস্তুতি নিতে পারেনি। এরপরেও বর্তমান সরকার শুরু থেকে বন্যার্তদের পাশে ছিল। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায়ও তারা বানভাসিদের সহযোগিতা করবেন। তবে বিএনপি গণমানুষের দল, তারা জণগনের সুখ-দুঃখে সবসময় পাশে থাকে। তাইতো নিজেদের বিবেকের তাড়নায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহা সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নির্দেশনায় তেওয়ারীগঞ্জ ইউনিয়ন মানুষের কষ্ট লাগবে সড়ক সংস্কারের কাজ করেছি। আমাদের এই মহতি কার্যক্রম চলমান থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা