সংগৃহীত ছবি
রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : বিমানবন্দরে ৬ কেজি সোনা উদ্ধার

বুধবার (১৪ আগষ্ট) সকাল থেকে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট শহীদ চত্ত্বরে জেলা বিএনপির কার্যালয়ের নিচে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছির নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। পরে দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ চত্ত্বর।

কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। একই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।

আরও পড়ুন : কাল থেকে চলবে ট্রেন

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির আহ্বায়ক একেএম ইরাদত মানু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সোনিয়া হাবিব লাবনী, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, শহর যুবলের সদস্য সচিব রায়হান কবির, ছাত্রদল সভাপতি আবুল হাশেম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা