সংগৃহীত
রাজনীতি

চট্টগ্রাম আ.লীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মহানগর আ’লীগের সম্মেলন বুধবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ জুলাই) চট্টগ্রামের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় দলের সভানেত্রী শেখ হাসিনার সম্মেলনের তারিখ সদয় অনুমোদন করেছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

জানা যায়, চট্টগ্রাম জেলা মহানগরের অন্তর্গত ১৩২টি ইউনিটের মধ্যে ১০৫ ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে ৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড এবং ১৫টি থানার মধ্যে ১টি থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৫ জুলাই) এর মধ্যে অবশিষ্ট ইউনিট সম্মেলন, বুধবার (৩১ জুলাই) এর মধ্যে ওয়ার্ড সম্মেলন এবং মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এর মধ্যে থানা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সভায় টিমওয়ার্কের মাধ্যমে সবাই মিলে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।

মহানগর আ’লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এই সভাটি পরিচালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা