সংগৃহীত
মতামত

টুকটুকে বউ 

খন্দকার করিম: আমার এক ভারতীয় ছাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছে। ওর সাথে কথা হচ্ছিল,

'স্যার, আমার জীবনের লক্ষ্য ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া।'
‘কেন?’
‘শুনেছিলাম ভালো বেতন এবং টুকটুকে রূপসী বউ পাওয়ার যায়।’
‘সেসব জুটেছে?’
“জ্বি স্যার।”
‘তুমি সুখী?’
‘ঠিক বলতে পারি না। হাই প্রেসার চাকরি এবং হাই মেনটেনান্স বউ নিয়ে যতটুকু সুখী থাকা যায়।’

আরও পড়ুন: বঙ্গবন্ধুর চেতনা আমাদের প্রেরণা

'এই বয়েসে তোমার মাথায় টাক পড়লো কী করে?'
'আমি যে কোম্পানিতে চাকরি করি তার বাইরে আরো দুটি কোম্পানিতে পার্ট টাইম চাকরি করি। ওখানে বেতন ঘন্টাপ্রতি দেড় গুন্ বেশি। সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করি। সবাই আমাকে কাজ দিতে চায়। আমার মাথার চুল যত কমছে, ব্যাংকে টাকার পরিমান তত বাড়ছে।'
'টাকার সাথে টাকের সম্পর্কের কথা আমি শুনেছি।'
'সবাই আমার গাড়ির দিকে তাকায়, আমার টাকের দিকে নয়।'

‘তুমি মুহাম্মদ মুসা আল খাওয়ারিজমীকে (Khwarizmi) চেন?’
‘সে ব্যাটা আবার কে?’
‘খাওয়ারিজমী ছিলেন পৃথিবীর প্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার।’
‘তার মাথায় কি টাক ছিল? টুকটুকে বউ ছিল?'
'তা বলতে পারি না। ছবিতে দেখেছি তাঁর মাথা সবসময় পার্সিয়ান পাগড়িতে ঢাকা। পাগড়ির নিচে টাক ছিল না চুল ছিল বলা মুশকিল।’
'তাঁর নিবাস?'

আরও পড়ুন: চিকিৎসা খাতের দূর্বৃত্ত

'৭৮০ সালে উজবেকিস্তানে জন্মেছিলেন, তবে জীবন কাটিয়েছেন বাগদাদে। সে সময় বিশ্বের জ্ঞানীগুণীরা সব বাগদাদে এসে জুটতো। ওখানে ছিল জ্ঞানগৃহ (House of Wisdom) নামে বিশাল এক লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়। সেখানে এরিস্টটল, প্লেটো, এবং আরো অনেক বিদেশী লেখকের বই আরবিতে অনুবাদ করা হতো। তারপরে আরবি থেকে ল্যাটিন ভাষায়। খাওয়ারিজমী "হিন্দু গণিত শাস্ত্রে যোগ এবং বিয়োগের নিয়ম" নামে আরবিতে একটি বই লিখেছিলেন। এখানে হিন্দু বলতে ভারতীয় গনিতবিদ ব্রহ্মগুপ্ত এবং আরিয়াভাটার কথা বলা হচ্ছে।'

'কিন্তু এর সাথে সফটওয়্যারের সম্পর্ক কী?'
'তোমাদেরকে কেন ইঞ্জিনিয়ার বলে আমি বুঝি না। কলকব্জা, লোহা, ইটপাথরের সাথে সম্পর্ক নাই। চেয়ারে বসে সারাদিন কি লেখ?'
'এলগোরিদম লিখি।'
'এলগোরিদম কী?'
'কতগুলো নির্দেষ, যা কম্পিউটার বুঝতে পারবে। পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ এলগোরিদম লেখা হচ্ছে। এজন্যে হাজার হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার। আপনি যখন মুঠোফোনে কথা বলেন, গান শোনেন, সিনেমা দেখেন, গাড়ি চালান, তখন নিজের অজান্তে এই সব এলগোরিদম ব্যবহার করছেন।'
'এলগোরিদমের নমুনা দাও।'
'এই যেমন INPUT, YES, NO, IF, ELSE, THEN, GO, TRUE, FALSE, STOP, OUTPUT ইত্যাদি শব্দ দিয়ে সহজ কিছু নির্দেষ।’

আরও পড়ুন: প্রসঙ্গ ডিজিটাল ব্যাংকিং

'এলগোরিদম এসেছে আল খাওয়ারিজমীর নাম থেকে, অ্যালজেব্রা এসেছে আরবি শব্দ আল জবর থেকে। আল খাওয়ারিজমীর বইগুলো আরবি থেকে ল্যাটিনে অনুবাদ করা হয়েছিল। আল খাওয়ারিজমীর খটমটে নাম উচ্চারণ করা সহজ ছিল না। ল্যাটিনে তিনি হয়ে গেলেন আলগোরিটমি (Algoritmi), সেই থেকে এলগোরিদম শব্দটির জন্ম। তিনি দেখিয়েছিলেন যে একটা জটিল সমস্যাকে কেমন করে অংকের নিয়মে ছোটছোট সহজ সমস্যায় ভাগ করা যায়। তোমরা তো রাতদিন সেই কাজ করে সময় কাটাও।

শুধু অ্যালজেব্রা এবং এলগোরিদম নয়, আল খাওয়ারিজমী ত্রিকোণমিতির সব ফাংসান এবং অনেক সূত্র আবিষ্কার করেছিলেন। আমরা এখন গণিত বলতে যা বুঝি তা শুরু হয়েছিল আল খাওয়ারিজমীর বই থেকে। ল্যাটিন থেকে গণিতের এই জ্ঞান ইংরেজিতে ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়লো; নিউটন, ম্যাক্সওয়েল, আইনস্টাইন জন্ম নিলেন।

মুসলমানদের স্বর্ণযুগে জন্মেছিলেন আল হেথাম, ইবনে খালেদুন, ইবনে সিনা, আল খাওয়ারিজমী, আল বিরুনী, আল ফারাবী, আবু রুশদ, আল টুসি, খালিদ ইবনে ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, রুমি, হাফিজ, ওমর খৈয়াম; জগতের সব সেরা দার্শনিক, বিজ্ঞানী, চিকিৎসক, যোদ্ধা, কবি। তখন চলছিল ইউরোপের অন্ধকার যুগ। মুসলমানরা ইউরোপে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে নিজেরা অন্ধকারে তলিয়ে গেল।’

আরও পড়ুন: দেশনায়ক থেকে বিশ্বনায়ক

‘কিন্তু কেন? কী হয়েছিল?’
‘মুসলিম শাসকদের ক্ষমতার দ্বন্দ্ব, মুক্ত চিন্তার উপরে ধর্মীয় অনুশাসন, বিজ্ঞানের ধর্মীয়করণ। যে দেশে চিন্তা এবং মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা নাই, সেখানে বিজ্ঞান বাঁচতে পারে না। বিজ্ঞানীরা সেই দেশ থেকে পালিয়ে যায়। তাছাড়া আর সব কিছুর মতো সভ্যতার উত্থান এবং পতন হয়। মেসোপটেমিয়া, গ্রিক, পার্সিয়ান, রোমান সভ্যতারও পতন হয়েছে।’
'এখন মুসলমানরা কী নিয়ে গবেষণা করছে?'
'মেয়েদের পর্দা, বিবি তালাকের ফতোয়া, মেয়েদের ক্লাস সিক্সের বেশি পড়ার অধিকার আছে না নেই, কেয়ামতের আলামত; এই ধরণের বিষয় নিয়ে।'

'মুসলমানরা যাই করুক, আমি আমার টুকটুকে বৌয়ের জন্যে আল খাওয়ারিজমীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।'

লেখক: শিক্ষক, গবেষক ও লেখক ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা