ছবি: সংগৃহীত
মতামত

দেশ বিরোধী আর সরকার বিরোধী

আশরাফুল আলম খোকন: ইদানীং দেশের এক শ্রেণির মানুষ খুব উৎফুল্ল। গর্ব করে কিছু খবর ও গল্প মানুষের মধ্যে প্রচার করছে। খবরগুলো যদি আসলেই সত্যি হয়, তাহলে তাদের আতঙ্কিত হওয়ার কথা। যদি দেশের প্রতি তাদের ন্যূনতম ভালোবাসা থাকে। তারা গর্ব করে প্রচার করছেন, আজ অমুক প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত, কাল অমুক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘোষণা আসছে ইত্যাদি ইত্যাদি…

যার বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছেন এর সবই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যারা দেশ চালায়। এই অপপ্রচারকারীরা বুঝতে পারছে না তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই প্রতিষ্ঠানগুলো দিয়েই দেশ চালাতে হবে। মঙ্গলগ্রহ থেকে কোনো প্রতিষ্ঠান তারা ধার করে আনতে পারবেন না। সুতরাং দেশের ইমেজ নষ্ট করা তাদের উচিত না। এই গোষ্ঠী কারা সেটা কি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে?

বর্তমান সরকারের মেয়াদে এই অপপ্রচারের “আনুষ্ঠানিক” যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস পত্রিকাতে একটি নিবন্ধ প্রকাশের মধ্য দিয়ে। এর আগে গোপনে তারা লবিস্ট নিযুক্ত করে করেছে। নিবন্ধটি লিখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। যে নিবন্ধে তিনি লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত পোশাকখাতে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করা, বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা, বিশ্বব্যাংক পদ্মা ব্রিজের অর্থায়ন বাতিল করে সঠিক কাজ করেছে, যুদ্ধাপরাধীদের বিচার করে সরকার অন্যায় করেছে ইত্যাদি…

চিন্তা করেন, দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এই কথা লিখেছেন দেশের বিরুদ্ধে। তখনই উচিত ছিল ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া।

আর সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন ২০১৫ সাল থেকে তারা দেশে বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের লবিস্ট নিয়োগ করেছেন। এই কথা বলে দেশেই বহাল তবিয়তে আছেন। একটা বিষয় বুঝতে পারছি না, তারা দেশবিরোধী ষড়যন্ত্র কেন করছেন?

দেশটার প্রতি তাদের ক্ষোভ আছে এটা আমরা জানি সেই ১৯৭১ সাল থেকে। তাদের এই ক্ষোভ শেষ হতে আর কত বছর লাগবে জানি না। আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে করলে বুঝতাম এটা রাজনৈতিক উদ্দেশে করা। নাকি কোনটা দেশবিরোধী আর কোনটা সরকারবিরোধী এই পার্থক্যই তারা বুঝেন না? লেখক: প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব।

সাননিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা