মতামত

শেষ সম্বল বয়স্ক ভাতা

আবু সালেহ মোহাম্মদ মুসা

স্বামী-সংসার, পরিবার-পরিজন হারিয়ে রহিমা বেগম আজ দিশেহারা। চারদিকে যেন অন্ধকার আর অন্ধকার, কোথাও আলো নেই। কীভাবে দিন যাবে, তার কোনো কূলকিনারা নেই। একসময় বাপের ভিটা ছেড়ে স্বামীর হাত ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হন আর দশটা মেয়ের মতো। ঘরসংসার সামলিয়ে ছেলেমেয়ে মানুষ করেছেন। বিয়েশাদি দিয়ে জামাতা, বউমা, নাতি-নাতনি, পোতা-পুতনি মানুষ করে আজ বয়সের ভারে নতজানু। স্বামীর বয়স হয়েছে, আগের মতো খাটতে পারেন না। তাই আয়ও কমে গেছে।

এখন আর কারও মন ভরাতে পারেন না, তাই বুড়োবুড়ির সংসার। ধীরে ধীরে, বিশেষ করে ছেলেদের কাছে বোঝা হয়ে গেছেন। মেয়েরা পরের ঘর করতে গিয়ে দিশেহারা। বুড়ো মা-বাবার জন্য অনেকেরই করার সুযোগ কম। তারপর নিজের সংসারে যদি থাকে টানাটানি অবস্থা, তখন কিছুই করতে পারেন না।

জীবনের এই কঠিন সময়ে সবার কাছে যেন এক বোঝা হয়ে গেছে। দুটো পয়সার জন্য, দুমুঠো ভাতের জন্য হাত পাততে হবে—এ কথা কখনো ভাবেননি। অথচ আজ ভিক্ষা করতে পথে পথে, মানুষের দ্বারে দ্বারে। ঠিক এমনই এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুরু করে বয়স্ক ভাতা। এই ভাতা বয়স্ক মানুষের সোজা হয়ে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে।

সেই বুড়োবুড়ি বয়স্ক ভাতা পেয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন। বয়স্ক ভাতার টাকা দিয়ে তাঁরা ওষুধ কিনবেন, সংসার চালিয়ে দুমুঠো খেতে পারবেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। তাঁরা আজীবন কিছু টাকা পেয়ে দুটো ডাল-ভাত হলেও খেতে পারবেন।

সরকারের সমাজসেবা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত বয়স্ক ভাতা প্রচলনের বিষয়ে বিস্তারিত তথ্য হচ্ছে–দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থবছরে ‘বয়স্ক ভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়। প্রাথমিকভাবে দেশের সব ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ, ৫ জন নারীসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতি মাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরে দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশনকে এই কর্মসূচির আওতাভুক্ত করা হয়।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার হিসেবে ২০২১ সালের মধ্যে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে ক্ষমতা গ্রহণোত্তর ২০০৯-১০ অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ২০ লাখ থেকে বৃদ্ধি করে ২২ লাখ ৫০ হাজার এবং জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০ থেকে বৃদ্ধি করে ৩০০ টাকায় উন্নীত করা হয়। ২০২১-২২ অর্থবছরে ৫৭ লাখ ১ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। চলতি ২০২১-২২ অর্থবছরে এ খাতে বরাদ্দ রয়েছে ৩৪৪৪.৫৪ কোটি টাকা। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তদারকি এবং সমাজসেবা অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে গত চার বছরে বয়স্ক ভাতা বিতরণে প্রায় শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।

২০১৩ সালে প্রণীত বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, অধিকসংখ্যক নারীকে ভাতা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্তির লক্ষ্যে তাঁদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় সাংসদসহ অন্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ডেটাবেইস প্রণয়নের উদ্যোগ গ্রহণ এবং ১০ টাকার বিনিময়ে সব ভাতাভোগীর নিজ নামে ব্যাংক হিসাব খুলে ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে।

করোনাকালে সরকার সবার সুবিধার্থে এই টাকা যাতে বাড়িতে বসে পেতে পারে, এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের আওতায় ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর টাকা পাঠিয়ে থাকে। সরকারি এই উদ্যোগকে লাখ লাখ ভুক্তভোগী পরম আনন্দের সঙ্গে উপভোগ করছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা