মতামত

গণটিকাদানে হ-য-ব-র-ল!

আবরার শাঈর

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বেশ জোরেশোরেই দেশব্যাপী শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। ইতোমধ্যে সরকার অনেক ডোজ টিকা আমদানি করেছে। সেগুলো দিয়েই গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। চলমান কর্মসূচির মধ্যেই বিভিন্ন দেশ থেকে টিকা আনার কার্যক্রম অব্যহত রয়েছে।

নিয়মানুযায়ি আধা মিলি করে এক ব্যক্তির জন্য বরাদ্দ। সে হিসেবে পাঁচ মিলির এই ভায়েলের টিকা পাচ্ছে ১০ জন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকেরই টিকা সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই।

গত কয়েকদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন টিকাদান কেন্দ্র পর্যবেক্ষণ করছি। সেখানে দুজনের কাছ থেকে একই প্রশ্ন পেয়েছিলাম। তাদের মতে, এই বোতলের সবটুকু টিকা আমায় না দিয়ে সামান্য একটু সিরিঞ্জে ভরে প্রয়োগ করলো কেনো? আরও বেশকিছু প্রশ্ন মুখোমুখি হয়েছি। যেমন, রেজিষ্ট্রেশন না করলে কেনো টিকা পাবো না? টিকা কার্ডের প্রয়োজন কতোটুকু? আমাকে কেনো এতো কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিকা দিতে হবে?

এমন আরও কত শত প্রশ্ন আম জনতার মাথায় আসছে! কিন্তু উত্তর খুঁজে পাচ্ছে না। আমার বিশ্বাস অধিকাংশ মানুষই সুরক্ষার জন্য টিকার এন্টিজেন ও শরীরের এন্টিবডি সম্পর্কে ধারণা রাখেন না।

টিকা নিতে এসে তারা আলোচনা করেন, কোনটা ভালো, সিনোভ্যাক্স, মর্ডানা নাকি কোভিশিল্ড? তুলনা করেন ক এর চেয়ে খ ওমুক ব্র্যান্ডের টিকা নিয়ে ভালো আছে। নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ না পেলে কি হবে? টিকা নিয়ে মারা গেছে এমন মানুষের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ কারণ অনুসন্ধানও তারা করেন।

গত কয়েকদিনে গণটিকাদান কর্মসূচী দেখে আমার পর্যবেক্ষণ, প্রক্রিয়াটি আরও সুষ্ঠু হতে পারতো। রেজিস্ট্রেশন করে কিংবা না করে টিকা প্রদানে অধিকাংশেরই সার্ভারে টিকার তথ্য হালনাগাদ করতে কষ্ট হবে। সেদিন তো রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে দেখলাম হালনাগাদ করবে যে কাগজের অংশ দিয়ে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পায়ে পায়ে চলে যাচ্ছে বহুদূর।

কারণ নির্ধারিত সংখ্যার চেয়েও কয়েকগুণ বেশি মানুষ সেদিন ওই কেন্দ্রে গিয়েছিলো। এতে হট্টোগোলে সব এলোমেলো। এমন হবার কারণও কিন্তু অগোছালো গণটিকা!

যাদের ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ির পাশে টিকা নেবার কথা, তারা তথ্যের অভাবে দৌঁড়ালেন নিয়মিত কেন্দ্রে। তারপর আবার টিকা নেই এই অযুহাত এনে ঘোষিত ক্যাম্পেইন স্থগিত করা হলো। এমন হ-য-ব-র-ল আয়োজনে দেশে কতো দিনেই বা টিকা নিশ্চিত হবে, কে জানে! কোটি মানুষকে টিকা দেয়ার তাড়াহুড়ো ক্যাম্পেইনের চেয়ে এখন জরুরি সুষ্ঠু প্রক্রিয়ায় সকলের টিকা নিশ্চিত করা।

লেখক : সাংবাদিক, চ্যানেল ২৪, রাজশাহী।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা