মতামত

আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে অনুরোধ

পি আর প্ল্যাসিড

অনেকদিন ধরে বলি বলি করে বলা হয়নি আমার যে কথাটি তা হচ্ছে, বাংলার মাটিতে বঙ্গবন্ধুকে স্থায়ীভাবে বাঙালির স্মরণ করতে এখন থেকে যত্রতত্র বঙ্গবন্ধুর নাম না নেয়া বা ব্যবহার না করা। কিছু কিছু বিষয় আছে যা, প্রয়োজনের বাইরে বেশি স্মরণ করলে মানুষের মনে ইনপুট হয়ে থাকে। তার বিপরীতেও কিছু বিষয় আছে যা বলতে পারি, অতিমাত্রায় স্মরণ করলে মানুষ মন থেকে স্মরণ করার বদলে তা থেকে অন্তর দৃষ্টি ফিরিয়ে নেয় কিংবা ভালোবাসা-দরদ কমে যায়।

আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে চাই, দেশ স্বাধীন হবার পঞ্চাশ বছর পরে এসেও আমরা এতোটাই দুর্ভাগা জাতি যে, এখন পর্যন্ত জাতীয় অনেক কিছুই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ। এখনো রাজনৈতিক দলগুলোকে ভাবতে হয়, ক্ষমতায় আমরা না থাকলে আগামীতে আমাদের কি হবে, কি হবে আমাদের রেখে যাওয়া কর্মকাণ্ডগুলোর অবস্থা?

বড় সত্য হচ্ছে, আমরা কোন কিছুই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা যদি মিয়ানমারের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে, অতি সম্প্রতি ক্ষমতা হারানো প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাগ্যে কি ঘটেছে। শান্তিতে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত। এখন তিনি বন্দী জীবন কাটাচ্ছেন তার নিজের দেশে, যা তিনি ঘটনার আগের দিন পর্যন্ত চিন্তাও করেননি। অথচ ঘটেছে। তার পক্ষে কথা বলার এখন আর কেউ নেই। এমন কি শান্তিতে নোবেল পাওয়া অন্য যাঁরা রয়েছেন তাঁরাও এখন মুখ খুলছেন না তাঁর জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস। এটাই যে বাস্তবতা। এটাকেই আমরা হজম করছি নীরবে।

১৯৭৫ এর ১৪ আগস্ট রাত অবধি কেউ ভাবতে পারেনি দেশে, এভাবে ১৫ তারিখের সূর্যোদয় দেখতে হবে। অথচ ১৪ আগস্টের সমস্ত ক্ষমতার "আছে" কথাটি ১৫ তারিখ ভোরে নিমিষেই "নেই" হয়ে গেল, যা বাংলা-বাঙালির ইতিহাসের জন্য অতি মর্মান্তিক এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। এটাই ক্ষমতা, এটাই বাস্তবতা।

উদাহরণ দিলে উদাহরণ শেষ হবে না। তাই একটা কথাই বলছি, কেউ স্বীকার করুক আর না করুক, যেই বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ পৃথিবীর মানচিত্রে ভিন্ন পরিচয়ে পরিচিত হতাম, সেই বঙ্গবন্ধুকে স্বাধীন দেশে বাঙালি জাতির পিতার মতো সম্মান দিয়ে তাকে হারাতে হলো রাতের অন্ধকারে কতিপয় উচ্ছৃঙ্খল সেনা সদস্য আর কর্মকর্তার ভুল সিদ্ধান্তের কারণে। দুঃখজনক হলেও তার পরের ইতিহাস আমাদের কম বেশি প্রায় সকলের জানা।

বলতে পারি ভাগ্যের কারণে তাঁরই সুযোগ্যকন্যা বর্তমানে দেশের ক্ষমতায়। তিনি যেভাবেই হোক এই অবস্থানে আসতে পেরেছেন আর এই জন্যই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর পুনঃজন্ম হবার মতো মানুষের মনে বিশেষ করে তার ভক্তদের কাছে জেগে উঠেছেন। এই জাগরণকে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে অনেক সফলতার জয়গান শুনেছি, ব্যর্থতার কথাও কিন্তু কম নেই। আমি আমার এই ছোট লেখায় সব কিছু নিয়ে বলছি না।

১৯৭৫ সালের পর থেকে আগস্ট যেহেতু আমাদের বাঙালি জাতির জন্য শোকের মাস, তাই এই মাসেই আপনাকে ঠিক করতে হবে যত্রতত্র বঙ্গবন্ধুর নাম আর ছবি, মূর্তি, ম্যুরাল, ভাষ্কর্য যা কিছুই বলি না কেনো তা যেন মানুষ ব্যবহার না করে।

এখনই সময়, এ বিষয়ে আপনাকে সুচিন্তিত পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে হবে, কোথায়, কিভাবে বঙ্গবন্ধুর নাম, ছবি, মূর্তি, ভাষ্কর্য বা ম্যুরাল দেশের মানুষ ব্যবহার করতে পারবে। যদি বলি যে, আমাদের দেশের মুদ্রায় বঙ্গবন্ধুর ছবি রয়েছে। এটাকে সাধুবাদ জানাই। সবগুলো নোটে না দিয়ে যদি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি মুদ্রায় বঙ্গবন্ধুর ছবি রেখে অন্যগুলোতে অন্য কারো ছবি দিতে পারেন। এমনকি, থাকতে পারে আপনার ছবিও। এতে আমার কোন আপত্তি নেই।

তবে, পাশাপাশি অন্য মুদ্রার গায়ে বাংলা সাহিত্য, বা অন্যান্য বিভিন্ন সেক্টরের অনেক ব্যক্তিই আছেন যাদের ছবি থাকতে পারে। যেমন, যাঁর লেখা কবিতা আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে (রবীন্দ্রনাথ ঠাকুর), যাকে আমরা জাতীয় কবি মানি (কাজী নজরুল ইসলাম), পল্লী কবি জসিম উদ্দিন, বিশিষ্ট লেখক রয়েছেন (প্রয়াত হুমায়ূন আহমেদ), অতীষ দীপঙ্কর, জাপানিদের কাছে বিশেষ পরিচিত রাধা বিনোদ পাল, বিজ্ঞানী বোষ আছেন, এদের নিয়ে তো কোন রাজনীতি নেই, এদের ছবি টাকার নোটে রেখে এদেরকে কেনো আমরা সম্মান দিতে পারি না?

আমার এই লেখায় প্রধানমন্ত্রীর নিকট এটাই অনুরোধ যে, বাংলাদেশের সকল টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি না রেখে মাত্র একটিতেই রাখা যেতে পারে। এতে বঙ্গবন্ধুর প্রতি বাঙালি জাতির সম্মান প্রদর্শন কমবে না বরং বাড়বে বলে আমার বিশ্বাস।

আমি জাপানে আছি দীর্ঘ ত্রিশ বছর ধরে। এখানে জাপানের মুদ্রাসহ অন্যান্য দেশের নাগরিকদের সাথে মেলা করার কারণে তাদের দেশের মুদ্রা দেখার সুযোগ হয়েছে। কোথাও আমাদের দেশের মুদ্রায় একক কোনো ব্যক্তির ছবি দেবার নজির আমার চোখে পড়েনি। একটু বাড়িয়ে যদি বলি তাহলে বলতে পারি ইংল্যান্ডের মুদ্রায় সম্প্রতি একজন বাঙালির ছবি মুদ্রিত হয়েছে। এসব কারণেই আমার এই প্রসঙ্গে বলা। আশা করি, ভুল হলে নিজ গুণে বেয়াদবি মাফ করবেন সকলেই। ধন্যবাদ।

জাপান প্রবাসী-সাংবাদিক, লেখক
১ আগস্ট, ২০২১

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা