সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

জহির রায়হান’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুত’র জন্মদিন

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ১৬ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৬৪১ - মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজরা আত্মসমর্পণ করে।

১৬৪৮ - মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৬৪৯ - কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।

১৬৪৯ - ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ করা হয়।

১৮৪০ - চীনের সম্রাট ব্রিটেনের সাথে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন।

১৮৮২ - করেছিলেন ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।

১৮৮৯ - ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছরের প্রেয়সী আত্মহত্যা করে।

১৮৯৯ - করেছিলেন ম্যাক্স টেইলের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান ভাইরাসবিদ।

১৯০২ - চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সাথে ব্রিটেনের চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৩ - আজকের দিনে লর্ড কার্জনের প্রচেষ্টায় মেটকাফ হলে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও ইম্পিরিয়াল লাইব্রেরিকে সংযুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। সংযুক্ত লাইব্রেরিটি ইম্পিরিয়াল লাইব্রেরি নামেই পরিচিত হয়।এটিই বর্তমানের জাতীয় গ্রন্থাগার।


১৯৩৩ - জার্মানীর চ্যান্সেলর হিসেবে এডলফ হিটলারের আরোহণ।

১৯৬৪ - র‌্যাঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে র‌্যাঞ্জার ৬ উৎক্ষেপণ।

১৯৬৪ - দ: ভিয়েতনামের জেনারেল নগুয়েন খানের সাইগনে সেনা অভ্যুনত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।

১৯৭২ - সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন।

১৯৭২ - কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার।

১৯৭২ - ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ করে।

১৯৮২ - ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।

১৯৮৯ - আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা।

১৯৯০ - চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে ৪ দশক পর কমিউনিস্ট পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।

১৯৯৪ - পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান।

২০০০ - ভারতের কেরলে প্রথম করোনা আক্রান্ত (মেডিক্যাল স্টুডেন্ট) এক রোগী শনাক্ত করা হয়।

আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত হয়ে ১৬৯জনের মৃত্যু।

আরও পড়ুন: শাহ এ এম এস কিবরিয়া’র প্রয়াণ

জন্ম

১৮৮২ - ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।

১৯১৭ - প্রখ্যাত বাঙালি কবি ঔপন্যাসিক ও সাংবাদিক নরেন্দ্রনাথ মিত্র।

১৯৩০ - কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত সমর বন্দ্যোপাধ্যায়।

১৯৩১ - অস্ট্রেলিয়ান লেখক শার্লি হাযযারদ।

১৯৩৭ - ইংরেজ অভিনেত্রী ভানেসসা রেডগ্রাভে।

১৯৪৯ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও জীববিজ্ঞানী পিটার আগ্রি।

১৯৬২ - দ্বিতীয় আবদুল্লাহ, জর্ডানের চতুর্থ বাদশাহ।

১৯৮০ - উইল্মার ভালদারামা, ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।

১৯৮৯ - স্প্যানিশ ফুটবল খেলোয়াড় টমাস মেজিয়াস।

আরও পড়ুন: হাজী শরীয়তুল্লাহ’র প্রয়াণ

মৃত্যু

১৭৮৮ - রোমে ব্রিটিশ রাজত্বের তরুণ উত্তরাধিকারী চার্লস এডওয়ার্ড স্টুয়ার্ন।

১৯২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ চিকিৎসক জোহানেস ফিবিগের।

১৯৪৮ - মহাত্মা গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরূত্বপূর্ণ নেতা।

১৯৬০ - উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বাঙালি সাহিত্যিক ও সম্পাদক।

১৯৬৩ - ফরাসি সুরকার ফ্রান্সিস পউলেঞ্চ।

১৯৬৮ - প্রখ্যাত ভারতীয় কবি প্রাবন্ধিক ও নাট্যকার পণ্ডিত মাখনলাল চতুর্বেদী।

১৯৬৯ - নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান ভিক্ষু ডমিনিক পিরে।

১৯৭২ - জহির রায়হান, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার।

জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ — ৩০ জানুয়ারি ১৯৭২) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

১৯৭৫ - শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী।

১৯৯১ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ জন বারডিন।

২০০৬ - সত্য বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা।

২০১৩ - বেলজিয়ান চিত্রশিল্পী রজার রাভীল।

২০১৪ - কানাডিয়ান অভিনেতা ক্যাম্পবেল লেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা