সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

খলিল উল্লাহ খান’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : আজ গণতন্ত্র মুক্তি দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

১৭৮২ - টিপু সুলতান ভারতের মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।

১৮৫৬ - রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়।

১৮৭২ - বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত এবং দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ অভিনীত।

১৮৮৯ - পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়।

১৯১৭ - মার্কিন সরকার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ।

১৯৭০ - সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।

১৯৭১ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।

১৯৭২ - চাঁদে অ্যাপোলোর শেষ অভিযান অ্যাপোলো-১৭ এর যাত্রা শুরু।

১৯৮৪ - কলকাতা হতে বরুণ সেনগুপ্তর সম্পাদনায় দৈনিক বর্তমান পত্রিকার প্রকাশনা শুরু হয়।

১৯৮৫ - ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন।

আরও পড়ুন : হরপ্রসাদ শাস্ত্র ‘র জন্মদিন

জন্মদিন:

১৮৭৯ - বাঘা যতীন, বাঙালি বিপ্লবী।

১৮৯৩ - ফে বেইন্টার, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী।

১৯১৫ - প্রফুল্লকুমার সেন, ভারতীয় বাঙালি, ভারতে প্রথম মানব হৃদয় ট্রান্সপ্লান্টের শল্যচিকিৎসক।

১৯২৮ - নোম চম্‌স্কি, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৩৩ - মণিশঙ্কর মুখোপাধ্যায়,শঙ্কর নামে বহু পরিচিত বাঙালি সাহিত্যিক।

১৯৫৭ - জিওফ লসন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ।

১৯৬০ - আবদুল্লাতিফ কাশিশ, তিউনিশীয়-ফরাসি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৭০ - কোর্টনি ব্রাউন, বার্বাডীয় ক্রিকেটার।

১৯৮৮ - এমিলি ব্রাউনিং, অস্ট্রেলীয় চলচ্চিত্র অভিনেত্রী, গায়িকা ও মডেল।

১৯৮৯ - নিকোলাস হল্ট, ইংরেজ অভিনেতা।

১৯৯১ - অ্যানিয়া শ্রাবসোল, ইংরেজ প্রমীলা ক্রিকেটার।

আরও পড়ুন : সত্য চৌধুরী’র মৃত্যু দিবস

মৃত্যুবার্ষিকী:

১৭৮২ - মহীশুরের বীর যোদ্ধা হায়দার আলী।

১৯৭০ - রুব গোল্ডবার্গ, মার্কিন কার্টুনিস্ট, স্থপতি, লেখক, প্রকৌশলী ও আবিষ্কারক।

১৯৯১ - আতাউর রহমান খান, বাংলাদেশী রাজনীতিবিদ এবং লেখক।

২০১৪ - খলিল উল্লাহ খান, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

আবুল ফজল মোহম্মদ খলিল উল্লাহ খান (১ ফেব্রুয়ারি ১৯৩৪-৭ নভেম্বর ২০১৪) ষাটের দশকের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের একজন। চলচ্চিত্র ছাড়াও তিনি টেলিভিশন নাটকেও জনপ্রিয়তা অর্জন করেন।

২০২০ - জারওয়ালি খান, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা