ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

পাবলো পিকাসো’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: মান্না দে’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (২৫ অক্টোবর), ৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: হানিফ সংকেত’র জন্মদিন

ঘটনাবলী:

১১৫৪ - দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হন।

১৭৬০ - তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন।

১৮২৫ - ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।

১৯১৭ - জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে।

১৯৩৬ - ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে।

১৯৪৫ - চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।

১৯৪৬ - স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।

১৯৫১ - স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

১৯৬২ - উগান্ডা জাতিসংঘে যোগদান করে।

১৯৭১ - ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।

১৯৭১ - পাকিস্তানি পক্ষত্যাগী বাঙালি কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী দিল্লির বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

১৯৭৫ - ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।

১৯৮৩ - গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।

১৯৮৩ - বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬ জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।

১৯৮৬ - ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।

১৯৯৪ - ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।

২০০৯ - বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।

আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবস

জন্মদিন:

১৮০৬ - ম্যাক্স ষ্টীমের, জার্মান দার্শনিক ও লেখক।

১৮১১ - এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।

১৮৮১ - পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার। (মৃ.০৮/০৪/১৯৭৩)

পাবলো রুইজ ই পিকাসো (২৫ অক্টোবর ১৮৮১ - ৮ এপ্রিল ১৯৭৩), পাবলো পিকাসো হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার।

বিংশ শতাব্দীর একজন বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পী হিসেবে তিনি কিউবিস্ট আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা, গঠনকৃত ভাস্কর্যের উদ্ভাবন, কোলাজের সহ-উদ্ভাবন, এবং চিত্রশৈলীর বিস্তৃত ভিন্নতার কারণে অধিক পরিচিতি লাভ করেন।

আরও পড়ুন: এসিড নিক্ষেপের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ

তার বিখ্যাত কাজের মধ্যে রয়েছে প্রোটো-কিউবিস্ট লেই দেমোয়াজেল দে'ভিনিয়োঁ (১৯০৭) এবং স্পেনের গৃহ যুদ্ধের বিরুদ্ধে আঁকা গের্নিকা (১৯৩৭)।

পিকাসো, হেনরি মাতিসে এবং মার্সেল ডচাম্প এই ৩ জন শিল্পী বিংশ শতাব্দীর শুরুতে প্লাস্টিক আর্টে বৈপ্লবীয় উন্নতি সাধনের মাধ্যমে চিত্রকর্ম, ভাস্কর্য, প্রিন্টমেকিং এবং মৃৎশিল্পে ব্যাপক পরিবর্তন ঘটান। পিকাসো বিংশ শতাব্দীর শিল্পে একজন শ্রেষ্ঠ-পরিচিত ব্যক্তিত্বে পরিণত হন।

১৮৯০ সালের পূর্বে বাবার অধীনে পিকাসোর প্রশিক্ষণ শুরু হয়। তার সে সময়কার অগ্রগতি ফুটে উঠে বার্সেলোনায় মুইজিও পিকাসোতে সংগৃহীত চিত্রকর্মগুলোতে। জাদুঘরটি যে কোন প্রধান শিল্পীর প্রারম্ভিক কাজের সংগ্রহের জন্য প্রখ্যাত।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা

২০১৫ সালের ১১ মে স্পেনের কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা 'উইমেন অব আলজিয়ার্স' ছবিটি বিশ্বের সবচেয়ে দামি শিল্পিকর্মে পরিণত হয়েছিল। নিলামে চিত্রকর্মটি রেকর্ড ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪০০ কোটি টাকা।

পিকাসোর এ তৈলচিত্রটিতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছিল। এতে পিকাসোয় সুপরিচিত কিউবিক ধারায় ছাপ রয়েছে। নগ্ন এক রমণীকে সেখানে দেখা গেছে। এটি পিকাসোর ১৫ টি শিল্পকর্মের একটি সিরিজের অংশ।

১৯৫৪-৫৫ সালের দিকে এটি এঁকেছিলেন তিনি। এটিতে A -O পর্যন্ত ইংরেজি বর্ণমালার ব্যবহার ছিল। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হাওয়া শিল্পকর্মের তালিকায় ছিল ব্রিটিশ চিত্রশিল্পী ফ্রান্সিস বেকন 'Three of Studies of Lusian Froyd'। ২০১৩ সালে নভেম্বরে এটি ১৪ কোটি ২৪ লাখ ডলারে বিক্রি হয়।

১৮৮২ - আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন।

১৮৮২ - আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন।

১৮৮৯ - আবেল গাঞ্চে, ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৮৯১ - কিরণশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার,স্বরাজ দলের সদস্য, সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর সহযোগী। (মৃ.২০/০২/১৯৪৯)

১৯০২ - স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী। (মৃ.২১/০২/১৯৯৩)

১৯০৬ - বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ।

১৯২৪ - বিলি বারট্য, আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯২৫ - তৃপ্তি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ.১৯৮৯)

১৯২৯ - অনিল চট্টোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (মৃ.১৭/০৩/১৯৯৬)

১৯৩৩ - সন্দীপন চট্টোপাধ্যায়, খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিক। (মৃ.১২/১২/২০০৫)

১৯৩৭ - উইলফ ম্যাকগিনেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৪৭ - কবি মাহাবুব সাদিক।

১৯৫৮ - ফিল ডানিএলস, ইংরেজ অভিনেতা এবং গায়ক।

১৯৬৯ - ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, রাশিয়ান ফুটবল।

১৯৮৪ - আহমেদ বিন মুসা, বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।

১৯৯৩ - আনিকা কবির শখ, বাংলাদেশ মডেল।

১৯৯৩ - সাবিনা খাতুন। (ফুটবলার)

১৯৯৪ - জ্যাক পেনি, ইংরেজ ফুটবলার।

আরও পড়ুন: কবি ফররুখ আহমদ’র প্রয়াণ

মৃত্যুবার্ষিকী:

১৪০০ - ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার।

১৪৫৯ - খান জাহান আলী, মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।

১৮৩৩- আব্বাস মির্জা, ফার্সি রাজকুমার।

১৯০২- ফ্রাঙ্ক নরিস, আমেরিকান লেখক।

১৯৩৪ - ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। (জ.১৯১৩)

১৯৩৪ - রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। (জ.০৯/০১/১৯১২)

১৯৭৫ - রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবিশেখর কালিদাস রায়। (জ.২২/০৬/১৮৮৯)

১৯৮৫- গ্যারি হল্টন, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।

২০১১ - রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।

২০১৩- মারচিয়া ওয়ালেস, আমেরিকান অভিনেত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা