ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ঢাকা বিশ্ববিদ্যালয়

আজ নবাব খাজা সলিমুল্লাহর জন্ম

সান নিউজ ডেস্ক : নবাব খাজা সলিমুল্লাহ বাহাদুর ছিলেন ঢাকার চতুর্থ নবাব। তিনি বাংলার মুসলিমদের শিক্ষার পেছনে বিশেষ অবদান রেখেছেন।

আরও পড়ুন : আজ ঐতিহাসিক ৬ দফা দিবস

খাজা সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। এ জন্য রমনা এলাকায় কিছু জমিও দান করেন তিনি।

এছাড়া আহসানউল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং (বর্তমানে বুয়েট) প্রতিষ্ঠার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বঙ্গভঙ্গের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। ১৯০৭ সালে তিনি মুসলিম লীগের সভাপতির দায়িত্ব নেন। তিনি ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্রিটিশ-ভারতের অন্যতম একজন মুসলিম নেতা।

আরও পড়ুন : ইংল্যান্ডে ১ম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়

নবাব সলিমুল্লাহ ছিলেন ঢাকার তৃতীয় নবাব খাজা আহসানউল্লাহর বড় ছেলে। ১৮৭১ সালের ৭ জুন আহসান মঞ্জিলে জন্মগ্রহণ করেন তিনি। ১৯০১ সালে তার বাবার মৃত্যুর পর তিনি ঢাকার নবাব পদে অধিষ্ঠিত হন। এর আগে ময়মনসিংহে ব্যবসা করতেন তিনি।

১৯০৩ সালে লর্ড কার্জন ঢাকা সফরে আসেন। এ সময় স্যার সলিমুল্লাহ লর্ড কার্জনকে পূর্ব বাংলার সমস্যাগুলো সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন : আলেকজান্ডার পুশকিন’র জন্ম

সে সময় আসামের উৎপাদিত বিভিন্ন পণ্য রফতানির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহারের কথা ভাবছিল ব্রিটিশরা। ফলে নবাবের আবেদন ও ব্রিটিশদের বাণিজ্যিক স্বার্থে খুব অল্প সময়ের মধ্যেই বঙ্গভঙ্গের ঘোষণা আসে। ফলে বাঙালি হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

নবাব সলিমুল্লাহর বলিষ্ঠ নেতৃত্ব ঢাকার নবাব পরিবারকে ভারতীয় উপমহাদেশে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তার নামে বাংলাদেশের বেশ কিছু স্থানের নামকরণ হয়েছে। এর মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা, নবাব সলিমুল্লাহ রোড, নারায়ণগঞ্জ।

১৯১৫ সালের ১৬ জানুয়ারি মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকার চতুর্থ নবাব খাজা সলিমুল্লাহ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা