ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

হাজী শরীয়তউল্লাহ’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ৭

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (২৮ জানুয়ারি) ১৪ মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ। ৫ই রজব ১৪৪৪ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮তম দিন। বছর শেষ হতে আরও ৩৩৭ (অধিবর্ষে ৩৩৮) দিন বাকি রয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৯৩৬ মৃত্যু

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

১৮৩১ - ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।

১৮৩৫ - কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।

১৮৭১ - জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।

১৮৮২ - কলকাতা-বোম্বাই টেলিফোন (দুরালাপনি) চালু হয়। কলকাতার প্রথম এক্সচেন্জ সেন্ট্রাল এক্সচেন্জ উদ্বোধন করেন ই বারিং।

১৯০৯ - স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে।

১৯১৫ - কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।

১৯৩২ - জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।

১৯৩৩ - নাউ অর নেভার পুস্তিকা প্রকাশিত হয়।

১৯৪৫ - তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।

১৯৭৯ - তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।

১৯৮২ - বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।

১৯৮৬ - যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর স্পেস শাটল চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।

২০১০ - বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে - লেঃ কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্নেল মহিউদ্দিন আহমেদের ফাঁসি হয়।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

জন্মদিন :

১৮৬৩ - অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী আর্নেস্ট উইলিয়াম।

১৮৬৫ - লালা লাজপত রায়, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা।

১৮৭৭ - পুলিনবিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।

১৮৮২ - মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি।

১৮৮৫ - আর্মেনিয়ান কবি ও কর্মী ভাহান তেরিয়ান।

১৯১১ - প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার মহেন্দ্র গুপ্ত।

১৯২২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী রবার্ট ডব্লিউ. হলি।

১৯২৫ - নচিকেতা ঘোষ, প্রখ্যাত বাঙালি সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯২৫ - রাজা রামান্না,প্রখ্যাত ভারতীয় পদার্থবিদ।

১৯৩০ - পণ্ডিত যশরাজ মেয়াতী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

১৯৩৬ - আলবেনিয়ান লেখক ইসমাইল কাডারে।

১৯৪৪ - ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ববি বল।

১৯৭৮ - ইতালিয়ান ফুটবল খেলোয়াড় গিয়ানলুইগি বুফফন।

১৯৮১ - আমেরিকান অভিনেতা মাহেরকে উড।

১৯৯১ - আমেরিকান গায়ক সিজে হ্যারিস।

১৯৯৫ - মোঃ মনিরুজ্জামান রিপন, সম্পাদক- স্পোর্টসজোন২৪,বাংলাদেশের থিয়েটার শিল্পী।

আরও পড়ুন: সোনার বারসহ আটক ১

মৃত্যুবার্ষিকী :

৮১৪ - ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লিমেন।

১৫৪৭ - ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী।

১৫৫৬ - হুমায়ুন, দ্বিতীয় মোঘল সম্রাট।

১৮৪০ - হাজী শরীয়তউল্লাহ।

তিনি ছিলেন একজন ধর্মীয় সংস্কারক, নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংঘটিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র। তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং কৃষক, তাঁতি এং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন।তিনি চেয়ে ছিলেন মুসলমানদের মাঝে দিনে দিনে যে ধর্মীয় কুসংস্কার প্রবেশ করেছে তা উচ্ছেদ করে তাদের ইসলামের মূল অবস্থায় ফিরিয়ে আনতে । তিনি ওয়াহাবি আন্দোলন দ্বারা অনুপ্রাাণিত হয়েছিলেন। ইসলামের প্রধান করণীয় কাজকে বলে 'ফরজ'। এচিন্তা থেকেই তার সংস্কার আন্দোলনের নাম হয় 'ফরায়েজি আন্দোলন '।

১৯০৩ - ফরাসি সুরকার অগাস্টা হলমেস।

১৯৩৯ - উইলিয়াম বাটলার ইয়েটস, নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক।

১৯৫০ - রাশিয়ান গণিতবিদ নিকোলাই লুযিন।

১৯৭৮ - আমেরিকান লেখক ওয়ার্ড মুর।

১৯৭৯ - স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত।

১৯৮৪ - ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান।

১৯৯৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান কবি ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি।

২০১৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় রেজ জেনকিন্স।

২০১৪ - কানাডিয়ান চিত্রশিল্পী ফার্নান্দ লিডাক।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা