ফাইল ফটো
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর শপথ গ্রহণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : ড. ইয়াজউদ্দিন আহম্মেদের প্রয়াণ, হৃত্বিক রোশনের জন্মদিন

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন‘।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ২৮ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ। ১৮ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮ম দিন।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : নোবেল জয়ী অধ্যাপক হর গোবিন্দ খোরানা'র জন্ম

ঘটনাবলি :

১৭০১ সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্টরা খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন।

১৭৭৩ দক্ষিণ ক্যারোলিনার চার্লসস্টনে জনগণের জন্য প্রথম ঔপনিবেশিক আমেরিকান জাদুঘর খোলা হয়।

১৮৪৮ ভারতের গভর্নর জেনারেল হয়ে লর্ড ডালহৌসি কলকাতায় আসেন।

১৮৬৬ যুক্তরাজ্যের লন্ডন শহরে রয়েল এ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৭৯ আফ্রিকায় ব্রিটিশ জুলু যুদ্ধ শুরু হয়।

১৯০৮ সর্বপ্রথম সবচেয়ে দূরবর্তী রেডিও বার্তা পাঠানো হয়েছিল আইফেল টাওয়ার থেকে।

১৯৩৪ বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ফাঁসি হয়।

১৯৪৩ অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বাহিনী লেলিনগ্রাদের উপর আরোপিত নাৎসী জার্মানীর অবরোধ আংশিক ভাবে ভঙ্গ করতে পেরেছিল।

১৯৫৪ অস্ট্রিয়ায় তুষার ধসে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়।

১৯৬০ কেনিয়ায় ৮ বছরের জরুরি অবস্থার অবসান ঘটে।

১৯৬৪ জাঞ্জিবারের প্রজাতন্ত্র ঘোষণা, সুলতান ক্ষমতাচ্যুত।

১৯৭০ বায়ফ্রো বাহিনীর আত্মসমর্পণ। নাইজেরিয়ায় গৃহযুদ্ধের অবসান।

১৯৭১ পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরাল এসএম আহসান বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় এ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়।

১৯৭২ বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

১৯৭৩ ইয়াসির আরাফাত দ্বিতীয় বার পিএলওর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৬ প্রধানমন্ত্রী কুকরিত প্রমাজের পদত্যাগের পর থাইল্যান্ডের কোয়ালিশন মন্ত্রিসভা ভেঙে দেয়।

১৯৮৩ আঙ্গোলা চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯৫ ভারত-আমেরিকা প্রতিরক্ষা চুক্তি সম্পাদন।

১৯৯৮ মানব ক্লোনিং নিষিদ্ধ করে ১৯টি ইউরোপীয় দেশের চুক্তি স্বাক্ষর।

২০০১ ক্যালিফোর্নিয়ার ডিজনীল্যান্ড রিসোর্ট-এ ডাউন টাউন ডিজনী উদ্বোধন করা হয়।

২০০২ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধন।

২০০৪ বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ আরএমএস কুইন মেরী-২ প্রথমবারের মতো যাত্রা শুরু করে।

২০০৫ কেপ কানাভেরাল থেকে নভোযান ডিপ ইম্পেক্ট উৎক্ষেপন করা হয়।

২০০৬ সৌদী আরবের মিনায় মুসলমানদের বৎসরিক তীর্থ হজ্জ্বএর একটি আনুষাঙ্গিক কার্য শয়তান-কে পাথর নিক্ষেপ করার সময় হুড়োহুড়িতে ৩৬২ জন নিহত।

২০১০ হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় তিন লক্ষ ১৫ হাজার লোক মারা যায় এবং রাজধানী পোর্ট-অব-প্রিন্স অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়।

আরও পড়ুন : পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিংয়ের জন্ম

জন্মদিন :

১৭২৪ ইংরেজি লেখক এবং নাট্যকার ফ্রান্সেস ব্রুক জন্মগ্রহণ করেন।

১৭২৯ আঙ্গোলা-আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ, এবং দার্শনিক এডমান্ড বার্ক।

১৮৬৩ নব্যযুগে বেদন্ত দর্শণের শ্রেষ্ঠ গুরু স্বামী বিবেকানন্দ।

১৮৭৬ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি কৃষক পরিবারে বিখ্যাত লেখক জ্যাক লন্ডন।

১৯২১ কবি আবদুল গনি হাজারী।

১৯৪২ বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এ.টি.এম. হায়দার।

আরও পড়ুন : ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের ১০১ বছর

মৃত্যুবার্ষিকী :

১৫৯৯ রোম সম্রাট মাক্সিমিলিয়ান।

১৬৬৫ ফ্রান্সের গণিতবিদ এবং আইন প্রণেতা পিয়ারে ডি ফারম্যাট।

১৮২৯ জার্মান কবি, সমালোচক ও পণ্ডিত ফ্রিড্‌রিশ ফন শ্লেগেল।

১৮৯৭ শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।

১৯৭২ বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক গোলাম রহমান।

১৯৭৬ রহস্য সাহিত্যের বিখ্যাত লেখিকা আগাথা কৃষ্টি।

২০১৩ কানাডিয়ান আইনজীবী এবং বিচারক উইলিয়াম অ্যান্ড্রু ম্যাক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা