ইতিহাসের এই দিনে মিনা কুমারী ও নাজমুল হকের জন্মদিন  নাজমুল হক
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মিনা কুমারী ও নাজমুল হকের জন্মদিন 

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: টাইগারদের দাপুটে জয়

আজ সোমবার (১ আগস্ট ) ১৭ শ্রাবণ , ১৪২৯ বঙ্গাব্দ। ০২ মহরম , ১৪৪৪ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি

১৪৯৮ - ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন।

১৬৪৮ - সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায়।

১৬৭২ - ব্রিটিশ বিচারব্যবস্থা চালু হয়।

১৯১৪ - জার্মানী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্ব যুদ্ধ শুরু।

১৯৬০ - আফ্রিকার দেশ বেনিন ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৬৪ - বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।

১৯৬৭ - পূর্ব জেরুজালেমকে গ্রহণ করে নেয়।

১৯৭১ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।

১৯৭৫ - ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাড এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।

জন্ম বার্ষিকী

১৮৮১ - বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়।

১৮৮৫ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।

১৮৯৫ - বাংলায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ স্বভাববিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য।

১৯১৯ - মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।

আরও পড়ুন: ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

১৯১৯ - পাঞ্জাবি কথাশিল্পী অমৃতা প্রীতম।

১৯২৪ - ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও জামাইকান সিনেটর।

১৯৩২ - মিনা কুমারী জন্ম নাম মেহজাবিন বানু হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি। তার পিতার নাম আলী বক্স। মূলত পিতার ইচ্ছাতেই তিনি অভিনয়ে প্রবেশ করেন। ১৯৩৯ সালে সাত বছর বয়সে ‘ফারজানদ-এ-ওয়াতন’ চলচ্চিত্রে বেবি মিনা নাম নিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। কামাল আমরোহী পরিচালিত পাকিজা তার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। ছবিটি তার মৃত্যুর তিন সপ্তাহ আগে মুক্তি পায়।

১৯৩৮ - বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার নাজমুল হক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন। তার ডাকনাম টুলু। তিনি ৭নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৫ - ভারতের ক্রিকেটার অরুণলাল।

মৃত্যু বার্ষিকী

১৮৪৬ - প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।

১৯৭৭ - কৌতুকাভিনেতা জহর রায়।

১৯৮২ - সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী।

১৯৮৭ - বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী।

১৯৯৯ - অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী।

২০০৫ - সৌদি আরবের বাদশাহ ফাহাদ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

২০১৪ - সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা