ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

শচীন টেন্ডুলকার জন্ম, নাসরীন পারভিন হকের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ রোববার (২৪ এপ্রিল) ১১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ। ২২ রমজান ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১০৬১- ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।

১২৭১- ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।

১৫৫৮- ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।

১৭৬২- রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।

১৮০০- লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।

১৮৯৮- মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।

১৯১২- ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবিতে এবং সে দেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।

১৯১৬- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু।

১৯২৬- যক্ষ্মার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।

১৯৪৫- সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।

১৯৫৪- রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।

১৯৫৫- প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।

১৯৭০- গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত।

২০১৩- বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা রানা প্লাজা ট্রাজেডি ঘটে। এতে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ’র বেশি পোশাক শ্রমিকের নির্মম মৃত্যু ঘটে।

জন্মদিন:
৭০২- ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম।

১৮৬৫- নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ মুরলীধর বন্দ্যোপাধ্যায়।

১৯৪২- মার্কিন গায়িকা, গীতিকার,অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা বারবারা স্ট্রাইস্যান্ড।

১৮৯৭- বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৪৬- ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন।

১৯৭৩- শচীন টেন্ডুলকার (জন্ম- ২৪ এপ্রিল, ১৯৭৩) একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চমানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত।

মৃত্যুবার্ষিকী:
১৭৩১- ইংরেজ ব্যবসায়ী, লেখক, সাংবাদিক, প্যাম্ফলেট রচয়িতা এবং গোয়েন্দা ড্যানিয়েল ডিফো।

১৯৭২- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়।

১৯৭২- যামিনী রায়, চিত্রশিল্পী।

২০০৬- নাসরীন পারভিন হক (১৮ নভেম্বর ১৯৫৮-২৪ এপ্রিল ২০০৬) ছিলেন বাংলাদেশের একজন মানবাধিকার নেত্রী এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি ২০০৩ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ছিলেন।

দিবস:
বিশ্ব মেধা সম্পদ দিবস।
রানা প্লাজা ট্র্যাজেডি দিবস (বাংলাদেশ)।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা