মহেশখালীতে ৩দিন ব্যাপী জলকেলি উৎসব শুরু
ঐতিহ্য ও কৃষ্টি

মহেশখালীতে ৩দিন ব্যাপী জলকেলি উৎসব শুরু

এম.এ আজিজ রাসেল : করোনার জন্য দুই বছর উদযাপিত হয়নি রাখাইন সম্প্রদায়ের সাংগ্রেং জলকেলি উৎসব। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার মহাসমারোহে জেলায় শুরু হয়েছে মৈত্রিময় জলকেলি উৎসব।

আরও পড়ুন : হাওর অঞ্চলে উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

সোমবার (১৮ এপ্রিল) থেকে মহেশখালীতে শুরু হয়েছে ৩দিন ব্যাপী জলকেলি উৎসব। দুপুরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহেশখালী দক্ষিণ রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের ভান্তে।

মহেশখালী রাখাইন যুব উন্নয়ন যুব সংঘের নবনির্বাচিত সভাপতি মংক্য ওয়ান ও সাধারণ সম্পাদক মংথেন হ্লা বলেন, নতুন বছরকে বরণ করা জন্য রাখাইন সম্প্রদায় প্রতিবছর নববর্ষ পালন করে থাকে। এবার ১৩৮৩ মগীসনকে বিদায় জানিয়ে বরণ করা হচ্ছে ১৩৮৪ মগীসনকে।

বিশিষ্ট স্বর্ণকার জ জ রাখাইন বলেন, উৎসবের মূল লক্ষ্য অতীতের সকল ব্যথা—বেদনা, গ্লানি ভুলে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।

আরও পড়ুন : ইউক্রেনের লভিভে রুশ হামলায় নিহত ৭

উদ্বোধনের শুরু হয় জলকেলি উৎসব। রঙিন ফুল আর নানা কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের চারপাশ। সবার মাঝে এখন বর্ষ বরণের আমেজ। রাখাইন তরুণ—তরুণীরা নতুন ও আকর্ষণীয় পোশাক পরিধান করে সেজেগুঁজে রাস্তার মোড়ে মোড়ে এবং রাখাইন পল্লীতে তৈরি করা জলকেলি উৎসবের প্যান্ডেলে একে অপরকে পানি নিক্ষেপ করে আনন্দ প্রকাশ করছে।

এসময় বাদ্য বাজিয়ে নাচ—গানসহ চলে আনন্দঘন অনুষ্ঠান। আগামী ২০ এপ্রিল জলকেলি উৎসব শেষ হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা