ঐতিহাসিক ৭ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

বলিউড অভিনেতা অনুপম খেরে’র জন্মদিন

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন:৭ মার্চের ভাষণ এক মহামন্ত্র: রাষ্ট্রপতি

আজ সোমবার ( ৭ মার্চ , ২০২২) ২২ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ। ০৩ শাবান ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন:আজ বাঙালির জীবনে অবিস্মরণীয় দিন

ঘটনাবলী:

১৮৩৫ - ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফরাসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে।

১৮৬১ - ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ ঘটে।

১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহামবেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন।

১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।

১৯২৩ - তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়।

১৯৭১ - এই দিনে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

এদিন লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।

১৯৮৫ - বিখ্যাত গান উই আর দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক ভাবে প্রকাশ পায়।

১৯৮৬ - চ্যালেঞ্জার দুর্ঘটনা ইউএসএস প্রিসার্ভারের ডুবুরীরা সাগর তলে চ্যালেঞ্জারের কেবিন ক্রুদের অবস্থান নিশ্চিত করে।

১৯৮৯ - ইরান ও যুক্তরাজ্যের কূটনৈতিক সর্ম্পক ছিন্ন হয়। এ সময় সালমান রুশদীকে নিয়ে দুদেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়।

আরও পড়ুন:ইউক্রেন অস্ত্র না ফেললে অভিযান চলবে

জন্মদিন:

১৮৫৭ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক জুলিয়াস ওয়াগনার-জারেগ জন্মগ্রহণ করেছিলেন ।

১৯১৪ - আমেরিকান অভিনেতা জনরদনী জন্ম গ্রহণ করেছিলেন ।

১৯৩৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ডেভিড বাল্টিমোর জন্মগ্রহণ করেন ।

১৯৩৯ - ফরাসি গায়ক ও গীতিকার দান্যেল গেরারদ জন্মগ্রহণ করেন ।

১৯৪৬ - ইংরেজ গায়ক, গীতিকার, কীবোর্ড প্লেয়ার ও প্রযোজক ম্যাথু ফিশার জন্মগ্রহণ করেন ।

১৯৫৪ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস জন্মগ্রহণ করেন।

১৯৫৫ - এইদিনে ভারতীয় অভিনেতা অনুপম খের ১৯৫৫ সালে শিমলায় একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন কেরানী এবং তিনি ছিলেন নম্র, বিনয়ী ও প্রতিপালনকারী। তিনি শিমলায় ডি এ ভি স্কুলে পড়াশোনা করেন। অভিনয় জীবনের শুরুতে, ছবিতে নাম-যশ ও ভাগ্য প্রাপ্তির পূর্বে তিনি মুম্বাইয়ের রেলস্টেশনের প্লাটফর্মে ঘুমাতেন।

ন্যাশনাল স্কুল অব ড্রামার তিনি একজন প্রাক্তন ছাত্র ও সাবেক চেয়ারপার্সন ছিলেন। অভিনয় জীবনের শুরুরদিকে মঞ্চে যা কিছু চরিত্রে অভিনয় করেন তা ছিলো হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে।

অণুপম খের তার চেয়ে কনিষ্ঠ অভিনেত্রী কিরণ খেরকে ১৯৮৫ সালে বিয়ে করেন। কিরণ খের-এর পুত্র, অণুপম খের-এর সৎ ছেলে হচ্ছেন সিকান্দার খের।

১৯৬১ - আমেরিকান অভিনেত্রী মেরি বেথ ইভান্স জন্মগ্রহণ করেন ।

১৯৮৭ - ফরাসি ফুটবল খেলোয়াড় হাতেম বিন আরফা জন্মগ্রহণ করেন ।

আরও পড়ুন:ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের মৃত্যু

মৃত্যুবার্ষিকী:

১৯৩২ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন ।

১৯৮২ - শিশু সাহিত্যিক বিমল ঘোষ (মৌমাছি) মৃত্যুবরণ করেন।

১৯৮৮ - আমেরিকান অভিনেতা রবার্ট লিভিংস্টোন মৃত্যুবরণ করেন।

১৯৯৭ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ এডওয়ার্ড মিল্স পারসেল মৃত্যুবরণ করেন।

১৯৯৯ - একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্ট্যানলি কুব্রিক মৃত্যুবরণ করেন।

২০০০ - ইংরেজ অভিনেতা চার্লস গ্রে মৃত্যুবরণ করেন।

২০০৯ - দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জাং জা-ইয়েওন মৃত্যুবরণ করেন।

২০১৩ - উইলি সিটকেস আমেরিকান অভিনেতা মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন:কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি

দিবস:

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা