খালেদা শাহারিয়ার কবির
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী খালেদা শাহারিয়ার কবিরের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী, ২০২২) ৬ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ১৬ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১৭৫৭- নবাব সিরাজ-উদ-দৌলা হুগলি আক্রমণ করেন।
১৮১৭- কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়।
১৮৭০- বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় বার্বাডোস।
১৯৮১- মাদার তেরেসা ঢাকা আগমন করেন।
১৯৯৭- বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়।

জন্ম
১৯২০- ইতালীর প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ফেডেরিকো ফেলিনি।
১৯২১- স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়।
১৯৭০- ইংরেজ কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার ও গিটারিস্ট মিটচি বেন।

মৃত্যু
১৯৫৪- ইংরেজ ক্রিকেটার ফ্রেড রুট মৃত্যুবরণ করেন।
১৯৬৯- তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন শহীদ ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান। পুরো নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময় জানুয়ারি ২০, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হন। তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।
১৯৮৪- বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলার।
১৯৯৩- খ্যাতিমান মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্ন।
২০২১- বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী খালেদা শাহারিয়ার কবির। যিনি ডোরা রহমান নামেই পরিচিত। বাংলাদেশে প্রথম যে তিনজন নারী প্রকৌশল বিভাগে পড়ার সুযোগ পেয়েছেন, তার মধ্যে খালেদা শাহারিয়ার একজন। বাবা কবির উদ্দিন ছিলেন তৎকালীন ইপুয়েট তথা পূর্ব-পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বুয়েট) পুরাপ্রকৌশল বিভাগের শিক্ষক। সেই সূত্রে বেড়ে ওঠা তৎকালীন ইপুয়েট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা