ঐতিহ্য ও কৃষ্টি

ইতিহাসের এই দিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজ তার পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ ১৮ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪৭৭- উইলিয়াম ক্যাক্সটনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে।
১৮৫৭- বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৯৪৮- ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।
১৯৫৬- মরোক্কো স্বাধীনতা অর্জন করে।
১৯৬৬- সালের এই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সালে উদ্বোধন করা হয়।

জন্ম
১৮৯৮- প্রাচ্যবিদ্যা বিশারদ বিশ্বভারতীর তৃতীয় উপাচার্য প্রবোধচন্দ্র বাগচী।
১৯১০- ঊনিশ শতকের প্রথমদিকের বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী এবং ভারতীয় মুক্তিযোদ্ধা বটুকেশ্বর দত্ত।
১৯৩৬- বাংলাদেশি লেখক, কবি, নাট্যকার, অনুবাদক ও অধ্যাপক জিয়া হায়দার। তার পুরো নাম শেখ ফয়সাল আব্দুর রউফ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার। তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ ইনিস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)-এর প্রতিষ্ঠাতা। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০০১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন।
১৯৭২- ভারতীয় গায়ক, সুরকার, গীতিকার, সুর প্রযোজক, চিত্রপরিচালক মানবহিতৈষী জুবিন গর্গ।

মৃত্যু
১৯৬৯- ভাগবতরত্ন,বাঙালি সাহিত্যিক ও গবেষক বিমানবিহারী মজুমদার।
১৯৭৮- ডি.জি.নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।
১৯৮১- চিত্রশিল্পী আনোয়ারুল হক। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারি আর্ট ইন্সটিটিউট (বর্তমানে চারুকলা ইন্সিটিটিউট) গড়ে তোলার পেছনে তার ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন। ১৯৪৫ সালে সর্বভারতীয় শিল্পকলা প্রতিযোগিতায় 'জল রঙ চিত্রে' শ্রেষ্ঠ শিল্পীর সম্মান লাভ করেন।
১৯৮২- বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী এ কে নাজমুল করিম।
২০০৬- বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী সুশীলকুমার মুখোপাধ্যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা