ঐতিহ্য ও কৃষ্টি

রাজবন বিহারে অসংখ্য বানর 

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের চাকমা রাজবাড়ির পাশেই ১৯৭৬ সালে আধ্যাত্মিক সাধনার জন্য সাত একর জায়গা নিয়ে প্রতিষ্ঠা করা হয় একটি বিহার। যে বিহারটি বর্তমানে রাজবন বিহার নামে পরিচিত। বৌদ্ধদের ধর্মীয় গুরু বনভান্তে বিহারটি প্রতিষ্ঠার পর থেকে মৃত্যু পর্যন্ত এই বিহারেই কাটিয়েছেন। সে সময় থেকেই বিহারে ভান্তেদের পাশাপাশি বাস করে আসছে বিভিন্ন প্রাণি। তার মধ্যে সকলের নজর কেড়েছে এই এলাকার বানরগুলো।

বিহারের হিসাবে, পুরো এলাকায় সহস্রাধিক বানর রয়েছে। সাধারণত পূণ্যার্থীদের দেয়া খাবারে এসব বানরগুলো তাদের ক্ষুধা নিবৃত্ত করলেও গত বছরখানেক ধরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিহারে পূণ্যার্থী প্রবেশে কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করে। এতে পূণ্যার্থী না আসায় বানরগুলো খাদ্যের অভাবে রয়েছে। খাদ্যের অভাবে আশপাশের বিভিন্ন এলাকায় বানরগুলো হানা দিচ্ছে।

এলাকার বাসিন্দা জানায়, বানরগুলো এই এলাকার বৈচিত্র্যের সঙ্গে পুরোপুরি মিশে আছে। কিন্তু পূণ্যার্থী না থাকায় বানরগুলো খাদ্যের অভাবে দিন কাটাচ্ছে। খাদ্যের অভাবে তারা ভান্তেদের ঘরে গিয়ে হানা দিচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে হানা দিচ্ছে।’

আরেক বাসিন্দা বলেন, বাজার নিয়ে যাওয়ার সময় বানরগুলো একসঙ্গে হানা দেয়। অন্যান্য সময় বানরগুলো এমন আচরণ না করলেও লকডাউনে খাদ্যের অভাবে এ রকম করছে। অনেক সময় তাদের বাজারের পুরো থলে দিয়েও চলে যেতে হয়।

রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খীসা বলেন, ‘বছরখানেক ধরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাইরের পূণ্যার্থী প্রবেশে কড়াকড়ি থাকায় বানরগুলো খাদ্য সঙ্কটে পড়েছে।’ এজন্য তিনি প্রশাসন ও বন বিভাগের সহযোগিতা কামনা করেন।

এদিকে বানরগুলেঅ হিংস্র আচরণের পর এলাকার বাসিন্দা বিকিরণ চাকমা তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘খাবার নিয়ে যাওয়ার সময় বানরগুলো হানা দেয়ার পর বুঝতে পারলাম তাদেরও খাবার দেয়া প্রয়োজন। সেজন্য আমি তাদেরকে সপ্তাহে একবার খাবার দিয়ে থাকি। খাবারের মধ্যে রয়েছে মোটর, কলা, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁঠালসহ আরো বিভিন্ন খাবার।’

এদিকে রাজবন বিহারের বানরদের খাদ্য সঙ্কটের বিষয়টি জানার পর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বানরদের খাবার সরবরাহ করেছেন। এ সময় তিনি বলেন, ‘বিহার কর্তৃপক্ষ লিখিত আবেদন দিলে ভবিষ্যতেও খাবার সরবরাহ করা হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা