ঐতিহ্য ও কৃষ্টি

প্যারিসে বঙ্গবন্ধুর স্মারক ডাকটিকিট অবমুক্ত

সান নিউজ ডেস্ক: প্যারিসের বাংলাদেশ দূতাবাস ও ফরাসি ডাক বিভাগ লা পোস্টের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) প্যারিসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

লা পোস্টের সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে ফরাসি ডাকটিকিট প্রকাশনা বিভাগের পরিচালক গিলিস লিভচিজ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু আজীবন সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে তাদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার রাজনৈতিক আদর্শ, জীবন দর্শন সারা বিশ্বের স্বাধীনতাকামী জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে দূতাবাসের চলমান উদ্যোগের এটি অন্যতম।

ফরাসি ডাকটিকিট প্রকাশনা বিভাগের পরিচালক গিলিস লিভচিজ বলেন, এ মহৎ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হতে পেরে আমরা গর্বিত। এ কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় আমরাও বঙ্গবন্ধুর মতো একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, তার জীবনাদর্শন সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছি। এ ডাকটিকিট ফরাসি জনগণের কাছে বাংলাদেশের জাতির পিতাকে আরও সুপরিচিত করতে একটি বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, এই ডাকটিকিট নিত্য ব্যবহার্য ডাক টিকিট, কেবল স্মারক ডাকটিকিট নয়। এর মাধ্যমে ফ্রান্সের অভ্যন্তরে এবং বিশ্বের যে কোনো দেশে চিঠি-পার্সেল পাঠানো যাবে। বিখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী শামসুদ্দোহার আঁকা বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি এই স্মারক ডাকটিকিটে ব্যবহার করা হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা