ঐতিহ্য ও কৃষ্টি
সন্ধান মিললো

লাখ বছর আগের পূর্বপুরুষ

সান নিউজ ডেস্ক: পূর্বপুরুষের খোজ মিলেছে। থুড়ি মানুষের আরেক গোত্রের পূর্বপুরুষের সন্ধান পেয়েছেন একদল গবেষক। ঘটনাটা ইজরায়েলের। সেখানে বেশ কয়েকটি খুলি এবং হাড়ের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়। পরীক্ষা করে গবেষকরা দেখেছেন এই জীবাশ্মগুলি যার বা যাদের তারা কমপক্ষে ১ লাখ ৩০ হাজার বছর আগে এই পৃথিবীতে ছিল!

কেমন ছিল মানুষের এই পূর্বপুরুষরা? হোমো স্যাপিয়েন্স গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল এরা। তাই এদের নতুন নাম দেওয়া হয়েছে নেশের রামলা হোমো। মানুষের এই পূর্বপুরুষদের কোন‌ও চিবুক ছিল না, এমনকি এদের মাথার খুলি অনেক বেশি চ্যাপ্টা ছিল বলে তারা জানতে পেরেছেন।

গবেষকরা এই জীবাশ্মের মাথার খুলির থ্রিডি প্রিন্ট বের করে এই সমস্ত বিষয়ে জানতে পারেন। এদের চিবুকের কাছটা একেবারে মসৃন হয়ে গলার সঙ্গে মিশে গিয়েছিল। সেই সঙ্গে দাঁত ছিল বেশ বড়ো বড়ো। যা থেকে গবেষকরা বুঝতে পেরেছেন এরা কাঁচা মাংস খেত, এমনকি অনেক বন্য জন্তুকে এই দাঁতের সাহায্যে হত্যা করতে পারত।

ইজরায়েলের রাজধানী তেল আভিবের নিকটবর্তী একটি সিমেন্ট কারখানা চত্বর থেকে এই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যায়। মাটির প্রায় ২৫ ফুট গভীর থেকে এই জীবাশ্ম উদ্ধার করা হয়েছে। এই জীবাশ্মগুলি পরীক্ষা করে দেখতে গিয়ে বিজ্ঞানীরা জানতে পেরেছেন মানুষের এই পূর্বপুরুষরা আজ থেকে ১ লক্ষ বছর আগে পর্যন্ত বেঁচে ছিল।

এদের হাত ধরেই ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকায় বর্তমান মনুষ্য প্রজাতির বংশ বিস্তার ঘটে বলে তাদের অনুমান।

গবেষকদের বক্তব্য মানুষের এই বৃহদাকার পূর্বপুরুষরা অবলীলায় বর্তমান উত্তর আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে ঘুরে বেড়াত। মূলত এদের হাত ধরেই ইউরোপে মানুষের বিস্তার ঘটেছে বলে তারা জানান। তাদের মতে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের মানুষজন সরাসরি এদের উত্তর প্রজন্ম হয়ে থাকতে পারে।

গবেষকদের মতে মানুষের পূর্বসূরিদের যতগুলি নমুনা এর আগে পাওয়া গিয়েছিল এটি তার থেকেও কিছুটা পুরানো। এর ফলে মানুষের বিবর্তনের ইতিহাস জানার পথে যে বাধাগুলি ছিল তা দ্রুত কেটে যাবে বলে তাদের অনুমান। এই গবেষকদলের মতে ইউরোপের সঙ্গে উত্তর আফ্রিকার মানুষের সম্পর্কের বিষয়ে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে এই জীবাশ্মগুলি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা