ঐতিহ্য ও কৃষ্টি

‘একটি অ্যানিমেশন রাজ্য’

ফিচার ডেস্ক: সবকিছুই যেন ‘অদ্ভুত’দ্বীপটির। কখনো মনে হয় এটি একটি অ্যানিমেশন রাজ্য, আবার কখনো মনে হতে পারে আপনি পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে এসে পড়েছেন। দ্বীপটি নাম সকোত্রা। মধ্য প্রাচ্যের দেশ ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে এর অবস্থান।

চারটি দ্বীপ মিলে গঠিত এই দ্বীপপুঞ্জ। এরমধ্যে সবচেয়ে কড় সাকোত্রা, যার আয়তন প্রায় ৬৫৬০ বর্গকিলোমিটার। পুরো জায়গাটি জুড়ে রয়েছে অদ্ভুত সব গাছ-গাছালির ছড়াছড়ি। জীব বৈচিত্র্যের ক্ষেত্রেও এটি অনন্য।

সেখানে যত রকম উদ্ভিদের প্রজাতি রয়েছে, তাদের মধ্যে ৩৭ শতাংশই বিশ্বের কোথাও পাওয়া যায় না। শুধু উদ্ভিদই নয়, এখানে যে সব সরীসৃপের দেখা মেলে তার ৯০ শতাংশই বিশ্বের আর কোনো জায়গায় নেই।

উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে, এই দ্বীপের প্রায় এক তৃতীয়াংশ উদ্ভিদই দুষ্প্রাপ্য। পানির অভাব আর মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে সকোত্রায় এমন অদ্ভুত গাছপালার সৃষ্টি হয়েছে।

ইউনেসকো এই দ্বীপপুঞ্জকে ২০০৮সালে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’র তকমা দেয়। এই সকোত্রা দ্বীপের বিচিত্র দর্শন গাছপালাগুলির মধ্যে অন্যতম হল ড্রাগন গাছ। এই গাছটি দেখতে একেবারে ব্যাঙের ছাতার মতো। উচ্চতায় বড়জোড় ৭-৮ ফুট।

এই দ্বীপে এলে চারপাশের পরিবেশ আর গাছপালা দেখে আপনার মনে হতেই পারে যে, এটি কেটি অ্যানিমেশন রাজ্য!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা