ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

৭ এপ্রিল: ইতিহাসের এই দিনে

সাননিউজ ডেস্ক

আজ সোমবার, ৭ এপ্রিল ২০২৫। ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা। ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

ঘটনাবলী

১৭২১ - রাশিয়ার সম্রাট পিটার কাবির সুইডেন দখলের জন্যে দেশটির উপর হামলা শুরু করে।

১৭৯৫ - ফ্রান্সে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

১৭৯৮ - তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত হন।

১৮১৮ - ব্রিটিশ সরকার ‘বিনা বিচারে আটক’ আইন কার্যকর করে।

১৯৩৭ - ইতালী আলবেনীয়া দখলের জন্যে হামলা শুরু করে।

১৯৩৯ - ইতালি আলবেনিয়া দখল করে।

১৯৪৮ - বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯৫৩ - সুইডেনের কূটনীতিক ডাক হামারস্কজোল্ট জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন।

১৯৫৬ - মরক্কো স্পেন হতে স্বাধীনতা লাভ করে।

১৯৭৩ - বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

১৯৮২ - মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দশ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৯৪ - বিক্ষুব্ধ সৈন্যরা রুয়ান্ডার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ১১ জন বেলজীয় জাতিসংঘ সৈন্যকে হত্যা করে।

১৯৯৫ - উপমহাদেশের ইতিহাসে বৃহত্তম চাঞ্চল্যকর যৌন কেলেঙ্কারির ঘটনায় ভারতের মহারাষ্ট্রে দুই কংগ্রেস দলীয় এমপি পণ্ডিত সাপকালে ও সঞ্চয় পাওয়ারকে দশ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

জন্ম

১৭৭০ - ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছিলেন।

১৭৭২ - ফরাসি কল্পবাদী সমাজতন্ত্রী শার্ল ফুরিয়ে জন্মগ্রহণ করেছিলেন।

১৮৮৯ - নোবেল পুরস্কার বিজয়ী চিলির কবি ও শিক্ষক গ্যাব্রিয়েলা মিস্ত্রাল জন্মগ্রহণ করেছিলেন।

১৮৯৫ - জার্মান অভিনেত্রী মারগারেটে শন জন্মগ্রহণ করেছিলেন।

১৮৯৭ - বাংলাদেশী নাট্যকার, অভিনেতা, সুরকার ও ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী জন্মগ্রহণ করেছিলেন।

১৯১১ - ফরাসি লেখক হেরভে বাযিন জন্মগ্রহণ করেছিলেন।

১৯২০ - ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ রবি শংকর যিনি সেতারবাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত জন্মগ্রহণ করেছিলেন।

১৯২৮ - আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার অ্যালান জে পাকুলা জন্মগ্রহণ করেছিলেন।

১৯৩৯ - আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ফ্রান্সিস ফোর্ড কপোলা জন্মগ্রহণ করেছিলেন।

১৯৩৯ - ইংরেজ বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব ডেভিড প্যারাডাইন ফ্রস্ট।

১৯৪৪ - জার্মান জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম চ্যান্সেলর গেরহার্ট শ্রোডার জন্মগ্রহণ করেছিলেন।

১৯৫৪ - হংকং ভিত্তিক অভিনেতা, মার্শাল আর্টিস্ট, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জ্যাকি চ্যান জন্মগ্রহণ করেছিলেন।

১৯৬৪ - নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক রাসেল আইরা ক্রো।

১৯৭৩ - সাবেক ইতালিয়ান ফুটবলার মার্কো ডালভেকিও জন্মগ্রহণ করেছিলেন।

১৯৮৩ - ফরাসি ফুটবলার ফ্রাঙ্ক বিলাল রিবেরি জন্মগ্রহণ করেছিলেন।

১৯৮৭ - উরুগুয়ের ফুটবলার মার্টিন কাকেরেস জন্মগ্রহণ করেছিলেন।

১৯৯০ - রোমানিয়ান টেনিস খেলোয়াড় সরানা কিরস্টেয়া জন্মগ্রহণ করেছিলেন।

১৯৯২ - জার্মানীর ইসলাম বিশেষজ্ঞ এন্নিমেরা শিমেল জন্মগ্রহণ করেছিলেন।

মৃত্যু

১৬১৪ - গ্রিক চিত্রশিল্পী ও ভাস্কর এল গ্রেকো মৃত্যুবরণ করেন।

১৭৬১ - ইংরেজ মন্ত্রী ও গণিতবিদ টমাস বেইজ মৃত্যুবরণ করেন।

১৮৩৬ - ইংরেজ সাংবাদিক ও লেখক উইলিয়াম গডওয়িন মৃত্যুবরণ করেন।

১৮৯১ - আমেরিকান ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, সহ-প্রতিষ্ঠিাতা বারনুম এবং বেইলী সার্কাসের মৃত্যুবরণ করেন।

১৯৪৭ - আমেরিকান প্রকৌশলী ও ব্যবসায়ী, ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড মৃত্যুবরণ করেন।

১৯৫২ - ভাষা শহীদ আবদুস সালাম মৃত্যুবরণ করেন।

১৯৮৫ - জার্মান দার্শনিক ও আইনজ্ঞ কার্ল স্মিট মৃত্যুবরণ করেন।

১৯৮৬ - রাশিয়ান গণিতবিদ ও অর্থনীতিবিদ লিওনিদ ক্যান্টোরোভিচ মৃত্যুবরণ করেন।

২০০৭ - আমেরিকান অভিনেতা ব্যারি নেলসন মৃত্যুবরণ করেন।

২০১২ - ইংরেজি লেখক মিস রেড্‌ মৃত্যুবরণ করেন।

২০১৪ - ইংরেজ সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক ও মডেল পিচেস হানিব্লসম গেল্ডফ মৃত্যুবরণ করেন।

দিবস

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা