সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

শাহ আলমগীর’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে ।

আরও পড়ুন: শ্রীদেবী’ র প্রয়াণ

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাবান, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: নিখিল সেনগুপ্ত’র প্রয়াণ

ঘটনাবলী

১০৬৬ - ওয়েস্টমিনিস্টার অ্যাবি চালু হয়।

১৫২২ - ডেনমাকের্র রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ানের বিরুদ্ধে সুইডেনের জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়।

১৫৬৮ - সম্রাট আকবরের কাছে রানা উদয় সিংয়ের আত্মসমর্পণ।

১৭০৮ - নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত।

১৭২৮ - লন্ডনে জর্জ এফ হ্যান্ডেলের অপেরা প্রদর্শনী হয়।

১৮১৩ - তৎকালীন ইউরোপের দুই বড় শক্তি প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক জোট গঠিত হয়।

১৮২০ - চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৮২৭ - আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।

১৮৭৭ - তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।

১৮৮৩ - ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।

১৯১৯ - স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।

১৯২২ - মিশর স্বাধীনতা লাভ করে।

১৯২৪ - মার্কিন বাহিনীর হুন্ডুরাসে অবতরণ।

১৯২৮ - চন্দ্রশেখর ভেঙ্কট রামন কলকাতায় রামন এফেক্ট আবিষ্কার করেন।

১৯৪৮ - ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।

১৯৫১ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

১৯৬৮ - শ্রীমা ভারতে আন্তর্জাতিক শহর অরোভিলের উদ্বোধন করেন।

১৯৭৪ - বাংলাদেশে ১ম আদমশুমারীর কাজ সম্পন্ন।

১৯৭৯ - ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।

১৯৮২ - ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।

১৯৮৪ - স্বৈরশাসনবিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম ও দেলোয়ার শহীদ হন।

১৯৮৮ - ইরাকের আগ্রাসী সাদ্দামের সেনারা ইরানের মুজাহিদদের হাতে বিভিন্ন রণাঙ্গনে উপর্যুপরি পরাজয়ে দিশেহারা হয়ে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় চতুর্থ পর্যায়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

১৯৯১ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।

২০১৩ - দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক আপরাধ ট্রাইবুনাল।

আরও পড়ুন: অভিজিৎ রায়’র প্রয়াণ

জন্ম

১২৬১ - নরওয়ের রাণী মার্গারেট।

১৮৪৪ - বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ।

১৯২৩ - অরবিন্দ বিশ্বাস, ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী।

১৯৩১ - এ বি এম মূসা, প্রখ‍্যাত সাংবাদিক।

১৯৩৬ - সঞ্জীব চট্টোপাধ্যায়, রম্যরচনার জন্য খ্যাত জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক।

১৯৫০ - আজম খান, জনপ্রিয় বাংলাদেশী গায়ক।

১৯৫৭ - বোরহান উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক

আরও পড়ুন: গাজী মাজহারুল আনোয়ার’র জন্ম

মৃত্যু

১৩২৬ - অস্ট্রিয়ার ডিউক প্রথম লিওপল্ড।

১৭১২ - প্রথম বাহাদুর শাহ।

১৮৯০ - রাশিয়ার জগদ্বিখ্যাত সুরকার আরেকজান্ডার বরোদিন।

১৯১৬ - মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমস।

১৯২১ - স্যার রাসবিহারী ঘোষ ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী।

১৯৩৬ - ভারতের স্বাধীনতা সমগ্রামের এক বিপ্লবী ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পত্নী কমলা নেহেরু।

১৯৬৩ - স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ও খ্যাতনামা আইনজীবী ড. রাজেন্দ্র প্রসাদ প্রয়াত হন।

১৯৭০ - সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।

২০১০ - কুমার রায়, ভারতীয় বাঙালি নট, নাট্যকার ও নাট্যনির্দেশক।

২০১৯ - শাহ আলমগীর, বাংলাদেশি সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক।

শাহ আলমগীর (মৃত্যু: ২৮ ফেব্রুয়ারী ২০১৯) একজন বাংলাদেশী সাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি ৭ জুলাই ২০১৩ সালে এই পদে যোগদান করেন। পিআইবিতে যোগদানের আগে তিনি সাংবাদিক হিসেবে কাজ করতেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা