সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আল মাহমুদ’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বুদ্ধদেব দাশগুপ্ত'র জন্ম

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাবান, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আখতারুজ্জামান ইলিয়াস'র জন্ম

ঘটনাবলী

৫৯০ - দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।

৭০৬ - বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।

১১১৩ - পোপ দ্বিতীয় প্যাসকেল নাইটস হস্পিটালার প্রতিষ্ঠার অনুমোদন দেন।

১৭৫৯ - লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়।

১৭৬৪ - স্প্যানিশ লুইসিয়ানায় (বর্তমানে মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৯৮ - রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৮০৪ - সার্বী‌য় বিপ্লব শুরু।

১৮৩৫ - আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়।

১৮৬২ - আমেরিকার গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।

১৮৭৯ - নারী অধিকার: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদেরকে মামলায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।

১৯২৩ - গ্রীস ইউরোপের এষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সিঙ্গাপুরের পতন। জাপানের আক্রমণের পর ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০,০০০ ভারতীয়, ইংরেজ ও অস্ট্রেলীয় সৈনিক যুদ্ধবন্দী হয়।

১৯৭১ - ব্রিটিশ যুক্তরাজ্যের মুদ্রার দশমিকীকরণ হয়।

১৯৭৬ - গণভোটে কিউবার সংবিধান গৃহীত।

১৯৮৯ - সোভিয়েত-আফগান যুদ্ধ: আফগানিস্তান থেকে সকল সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে।

১৯৯৬ - বাংলাদেশে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন।

১৯৯৯ - কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওচালান কেনিয়ায় গ্রেপ্তার হন।

আরও পড়ুন: অক্ষয়কুমার মৈত্রেয়'র প্রয়াণ

জন্ম

১৫৬৪ - গ্যালিলিও গ্যালিলি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।

১৭১০ - পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা।

১৭৫৯ - ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।

১৮২০ - সুসান বি. এন্থনি, আমেরিকান সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী।

১৮২৫ - কার্টার হ্যারিসন সিনিয়র, আমেরিকান রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র।

১৮৬১ - আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।

১৮৬৩ - কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের বাঙালি কবি ও সাহিত্যিক।

১৮৭৪ - আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী।

১৯১৬ - শাহ আবদুল করিম, একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।

১৯২১ – রাধাকৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।

১৯৩০ - রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।

১৯৩১ - ক্লেয়ার ব্লুম, ইংরেজ অভিনেত্রী।

১৯৩৫ - সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, এবং একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।

১৯৪০ - হামজা হাজ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।

১৯৪৭ - কাজী হায়াৎ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

আরও পড়ুন: ফজল শাহাবুদ্দীন’র প্রয়াণ

মৃত্যু

৭০৬ - লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট

৭০৬ - তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট

১১৪৫ - পোপ দ্বিতীয় লুসিয়াস

১৮৪২ - আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী।

১৮৬৯ - মির্জা গালিব, ভারতীয় কবি।

১৯৪৮ - সুভদ্রা কুমারী চৌহান, ভারতীয় কবি।

১৯৫৯ - ওয়েন উইলান্স রিচার্ডসন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।

১৯৮৮ - রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৯৯ - হেনরি ওয়ে কেন্ডাল, আমেরিকান পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।

২০০২ - হাওয়ার্ড‌ কে. স্মিথ, আমেরিকান সাংবাদিক ও অভিনেতা

২০১৯ - বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।

মীর আবদুস শুকুর আল মাহমুদ ( আল মাহমুদ নামে পরিচিত ; ১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) ছিলেন একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক এবং ছোটগল্পকার। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে বিবেচনা করা হয়। বাংলা কবিতায় তাঁর রচনায় আঞ্চলিক উপভাষার ঘন ঘন ব্যবহার প্রাধান্য পেয়েছে। ১৯৫০-এর দশকে তিনি সেইসব বাঙালি কবিদের মধ্যে ছিলেন যারা বাংলা ভাষা আন্দোলনের ঘটনাবলী, জাতীয়তাবাদ, রাজনৈতিক ও অর্থনৈতিক দমন এবং পশ্চিম পাকিস্তানি সরকারের বিরুদ্ধে সংগ্রামের মতো বিষয়গুলিতে স্পষ্টভাষী ছিলেন।

২০২২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়।
ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা