সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

অমর বসু’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: কল্পনা চাওলা’র প্রয়াণ

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাবান, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: মুহম্মদ মনসুর উদ্দিন’র জন্ম

ঘটনাবলী

১৭৮৮ - ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাস্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।

১৮৪০- ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ।

১৯১৮ - ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।

১৯৩২ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।

১৯৫৮ - এই দিনে মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরণ করেন।

১৯৭২ - বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী’র সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।

১৯৯১ - কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।

১৯৯৭ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে "দেশিকোত্তম" সম্মানে ভূষিত হন।

১৯৯৮ - ওয়াসিংটন ন্যাশনাল এয়ারপোর্ট এর নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়।

২০০০ - দ্বিতীয় চেচেন যুদ্ধ: রাশিয়া কর্তৃক গ্রোজনি ও চেচনিয়া দখল হয়।

আরও পড়ুন: বাণী জয়রাম’ প্রয়াণ

জন্ম

১৭৭৮ - উগো ফোসকোলো, ইতালীয় কবি।

১৮৭৪ - ভক্তিসিদ্ধান্ত সরস্বতী, ভারতের বৈষ্ণবধর্মের গুরু এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা।

১৮৮৮ - বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী জন্মগ্রহণ করেন।

১৮৯০ - পশতুন বংশোদ্ভূত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কর্মী সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আবদুল গাফফার খান জন্ম গ্রহণ করেন ।

১৮৯১ - অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।

অমর বসু (জন্ম:৬ ফেব্রুয়ারি ১৮৯১ - মৃত্যু:৩ আগস্ট ১৯৭৫) ব্রিটিশ বিরোধী একজন বাঙালি বিপ্লবী এবং বামপন্থী নেতা ছিলেন। তিনি শ্রমিক আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন।

১৮৯৫ - বসন্ত কুমার বিশ্বাস, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।
বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।

১৯০৮ - আমিন্‌তোরে ফান্‌ফানি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯১১ - রোনাল্ড রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।

১৯১৯ - লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯২৯ - ট্রাঙ্কুলাইজার আবিষ্কর্তা কলিন মারডক।

১৯৩২ - ফ্রঁসোয়া ত্রুফো, ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা।

১৯৪৫ - বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক, গীতিকার।

১৯৭১ - ব্র্যাড হগ, অস্ট্রেলিয় ক্রিকেটার।

১৯৮৩ - এস. শ্রীশান্ত, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৬ - ব্রেন্ডন টেলর, জিম্বাবুয়ের ক্রিকেটার।

১৯৯২ - নোরা ফাতেহি, কানাডিয়ান নৃত্যশিল্পী,মডেল,অভিনেত্রী এবং গায়িকা।

আরও পড়ুন: আল্লা রাখা খান’ প্রয়াণ

মৃত্যু

১৮০৪ - ইংরেজ রসায়নবিদ যোশেফ প্রিস্টলি প্রয়াত হন।(জ.১৭৩৩)

১৯০৭ - রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য।

১৯৩১ - ভারতীয় আইনজীবী, বিপ্লবী ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরু র প্রয়াণ দিবস ।

১৯৩৭ - সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী।

১৯৪৬ - স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বাঙালি বিজ্ঞানী।

১৯৪৭ - নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ, প্রত্নলিপিবিশারদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা।

১৯৬৪ - রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক।

১৯৭৬ - ঋত্বিক ঘটক, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৮৭ - ভারতের বাঙালি গণিতজ্ঞ, গণিতের বহু পাঠ্যপুস্তক রচয়িতা ও শিক্ষাবিদ কেশব চন্দ্র নাগ প্রয়াত হন।

২০০৯ - জেমস হোয়াইটমোর, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা।

২০২০ - কলকাতার ক্যাবারে কুইন মিস শেফালি।

২০২১ - অস্কারজয়ী অভিনেতা কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার।

২০২২ - ভারতরত্ন সম্মানে ভূষিতা ভারতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর।

২০২৩ - দেশ বরেণ্য সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টু।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা