সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

শহিদ তিতুমীরের জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজ পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার (২৭ জানুয়ারি) ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ রজব, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সুপ্রিয়া দেবী’র প্রয়াণ

ঘটনাবলী :

১৮২২ - আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা।

১৮৮০ - টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।

১৯২৬ - জন লগি বেয়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন।

১৯৪৪ - সোভিয়েত রাশিয়ার সৈন্যরা স্থায়ীভাবে লেনিনগ্রাদ অবরোধ ভঙ্গ করতে সক্ষম হয়।

১৯৭৩ - প্যারিসে যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০২ - নাইজেরিয়ার লেগোস শহরে সামরিক স্থাপনায় বিস্ফোরণে ১,১০০ জন নিহত এবং প্রায় ২০,০০০ লোক গৃহহারা হয়।

২০০৪ - বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু।

২০০৬ - ওয়েস্টার্ন ইউনিয়ন, টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং সেবা বন্ধ করে দেয়।

আরও পড়ুন: মাইকেল মধুসূদন দত্ত’র জন্ম

জন্ম :

১৭৫৬ - ভোল্‌ফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার।

১৭৮২ - তিতুমীর, একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী।

তিতুমীর, যার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী (জন্ম: ২৭ জানুয়ারি, ১৭৮২, ১৪ মাঘ, ১১৮২ বঙ্গাব্দ - মৃত্যু: ১৯ নভেম্বর, ১৮৩১) ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। তিনি বাঙ্গালা আমিরাত নামক স্বল্পস্থায়ী রাষ্ট্রের বাদশাহ ছিলেন। তিনি ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়।

১৮৮৬ - রাধাবিনোদ পাল প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাপান-বন্ধু ভারতীয় নামে সুপরিচিত।

১৮৯১ - রুশ ঔপন্যাসিক ইলিয়া এরেন বুর্গ।

১৮৯৭ - প্রখ্যাত শিশু-সাহিত্যিক কৃষ্ণদয়াল বসু।

১৯০৫ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।

১৯৩২ - ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ খ্যাত লুইস ক্যারল, হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক।

১৯৩৪ - এদিত ক্রসঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৩ - রাম রে নামে সুপরিচিত ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তি।

১৯৫৬ - অমর সিংহ (রাজনীতিবিদ), ভারতীয় রাজ্য সভার সদস্য।

১৯৬৪ - ব্রিজেট ফন্ডা, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

১৯৬৯ - বিক্রম ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭৯ - রোজামান্ড পাইক, ইংরেজ অভিনেত্রী।

আরও পড়ুন: লিওনিদাস’র প্রয়াণ

মৃত্যু :

১৫৫৬ - হুমায়ুন, দ্বিতীয় মুঘল সম্রাট (জন্ম ১৫০৮)।

১৮১৪ - ইয়োহান গটলিব ফিকটে, ছিলেন একজন জার্মান দার্শনিক।

১৮৬০ - ইয়ানোস বলিয়ই, হাঙ্গেরীয় গণিতবিদ।

১৯০১ - জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।

১৯১৭ - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

১৯৬৯ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্মসংস্কারক।

১৯৭০ - প্রবীর কুমার সেন খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকেটারদের মধ্যে প্রথম বাঙালি যিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ১৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

১৯৭৮ - পশুপতি ভট্টাচার্য, খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক।

১৯৮৬ - পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় মাইহার ঘরানার ভারতীয় ধ্রুপদী সেতার বাদক।

২০০৫ - শাহ এ এম এস কিবরিয়া, বাংলাদেশের অর্থমন্ত্রী।

২০০৭ - সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক।

২০২৪ - শ্রীলা মজুমদার, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা