সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে​​​​​​​​​​​​​​​​​​​​​

নিতুন কুণ্ডু’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলেরক কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

রোববার (১৫ ডিসেম্বর) ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: বুদ্ধিজীবী হত্যাকাণ্ড

ঘটনাবলী:

১২৫৬ - হালাকু খান বর্তমান ইরানের আলামুত ও হাসাসুন শহর দখল ও ধ্বংস করেন। এর মাধ্যমে এ এলাকার ইসলামী শক্তির উপর প্রথম আঘাত আনেন।

১৫১৬ - সালের এই দিনে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার উপকূল আবিস্কৃত হওয়ার এক বছর পর স্পেনের প্রথম অভিবাসি দলটি ঐ এলাকায় প্রবেশ করে।

১৬৪০ - পর্তুগালের রাজা হিসেবে চতুর্থ জোহানের অভিষেক।

১৭৯১ - যুক্তরাস্ট্র বিল আইন হয়ে ভার্জিনিয়া সাধারণ অধিবেশনে আইন হিসাবে গৃহীত হয়।

১৭৯২ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা পলিসি জারি হয়।

১৮৫৭ - সিলেটের সিপাহীদের বিদ্রোহ হয়।

১৮৫৯ - চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অফ দ্য এস্পিচেস’-এর প্রকাশ।

১৮৭৭ - টমাস এডিসন ফোনোগ্রাফ প্যাটেন্ট করেন।

১৯০৬ - লন্ডনের পাতাল রেলপথ চালু।

১৯১৪ - গ্যাস বিস্ফোরনে জাপানের মিটসুবিসি কয়লা খনিতে ৬৮৭ জন নিহত।

১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধ: সার্বিয়ার সেনাবাহিনী অস্ট্রো-হাঙ্গেরিয়ান সেনাবাহিনীকে পরাজিত করে বেলগ্রেড দখল করে।

১৯২৮ - ব্রিটেনে সর্বপ্রথম টিভি নাটক প্রদর্শিত হয়।

১৯২৯ - কলকাতায় কবি নজরুলকে গণসংবর্ধনা দেয়া হয়।

১৯৩৯ - বিশ্বখ্যাত সিনেমা গন্ড অব দ্য উইন্ড এর প্রিমিয়ার হয় জর্জিয়ার আটলান্টার লুইস গ্যান্ড থিয়েটারে।

১৯৪১ - আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়।

১৯৪১ - ইউক্রেনের কিয়েভে জার্মান সেনাবাহিনী ১৫০০০ ইহুদিকে হত্যা করে।

১৯৪৫ - জাপান দখলের পর জেনারেল ডগলাস ম্যাকআর্থার শিন্তো ধর্মকে জাপানের রাষ্ট্র ধর্ম বাতিল করেন।

১৯৪৯ - পেইচিংয়ে চীনা গণ পররাষ্ট্র ইনস্টিডিউট প্রতিষ্ঠার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

১৯৬১ - জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘে চীনের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেয়।

১৯৬১ - বিখ্যাত নাজি নেতা অ্যাডলফ আইখম্যানকে ইহুদি হত্যাসহ পনেরটি অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয় ইজরাইলের রাজধানী জেরুজালেমে।

১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১০ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৭০ - সোভিয়েত মহাকাশযান ভিনিরা-৭ সফলভাবে ভেনাসে ল্যান্ড করে।

১৯৭৫ - পশ্চিম আফ্রিকায় অবস্থিত পশ্চিম সাহারা এলাকা থেকে স্পেনীয়রা সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করে।

১৯৭৬ - সামোয়া জাতিসংঘের সদস্য পদ পায়।

১৯৭৭ - জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) গঠিত হয়।

১৯৮৮ - মার্কিন যুক্তরাষ্ট্র পিএলওর সঙ্গে সরাসারি সংস্রবের ক্ষেত্রে ১৩ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

১৯৯৩ - সাত বছর আলোচনার পর ১১৭টি দেশ গ্যাট চুক্তিতে সম্মত হয়।

১৯৯৪ - পালউ জাতিসংঘে সদস্যপদ লাভ করে।

২০০৪ - ইংরেজিতে ২৪ ঘণ্টা সম্প্রচারিত স্যাটেলাইট চ্যানেল চালুর বিষয়ে আল-জাজিরার ঘোষণা।

২০০৬ - ঢাকার ধানমন্ডির শংকরে ছায়ানট সংস্কৃতি ভবনের উদ্বোধন করা হয়।

২০০৭ - অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট নির্বাচনে দেশটির ৭৮ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী (জন হাওয়ার্ড) নিজ আসনে পরাজিত হন।

২০২১ - কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর আবহমান অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের শিরোপা লাভ করে।

জন্ম:

৩৭ - নিরো, রোমক সম্রাট।

১৬২৬ - গ্রেগরি কিং, ইংরেজ পরিসংখ্যানবিদ।

১৭৯৭ - উইলিয়াম ইয়েটস, শিক্ষাবিদ ও বহু ভাষাবিদ, বাংলা মুদ্রণ শিল্পের পথিকৃৎ।

১৮৩২ - গুস্তাভ আইফেল, ফরাসি প্রকৌশলী, আইফেল টাওয়ারের স্থপতি।

১৮৫২ - অঁরি বেকেরেল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৮৫৯ - লুডভিক লাযারুস জামেনহোফ, পোলিশ চিকিৎসক, সাহিত্যিক ও ভাষাবিদ।

১৮৭০ - জোসেক হফম্যান, মার্কিন স্থপতি।

১৯০০ - সতীশচন্দ্র সামন্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও সাবেক লোকসভা সদস্য।

১৯০৫ - ইরাবতী কার্বে ভারতের নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক।

১৯০৬ - বন্দে আলী মিয়া, বাঙালি কবি।

১৯০৮ - রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দ।

১৯১৬ - মরিস উইলকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবপদার্থবিজ্ঞানী।

১৯৩২ - টি এন শেষন, ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার।

১৯৩৩ - এমাজউদ্দিন আহমদ, বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

১৯৩৫ - একেএম আবদুর রউফ, বাংলাদেশি চিত্রশিল্পী, বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক।

মৃত্যু:

১২৬৩ - নরওয়ের রাজা চতুর্থ হ্যাকন।

১৯২৫ - প্রগতিবাদী সমাজসেবী শশীপদ বন্দ্যোপাধ্যায়।

১৯৪০ - মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী বাংলাভাষার লেখক এবং সাংবাদিক।

১৯৪১ - গাব্রিয়েল পেরি, জার্মান নাৎসি বাহিনী ফরাসি কমিউনিস্ট নেতা।

১৯৫০ - বল্লভভাই প্যাটেল উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা।

১৯৬৬ - ওয়াল্টার এলিয়াস ডিজনি, মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কন্ঠ শিল্পী ও অ্যানিমেটর।

১৯৭৪ - রসুলান বাঈ, প্রখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী।

২০০০ - গৌরকিশোর ঘোষ, বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।

২০০৬ - নিতুন কুণ্ডু, বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।

২০০৭ - নবেন্দু ঘোষ, ভারতীয় বাঙালি লেখক ও চিত্রনাট্যকার।

২০১৬ - হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরী।

২০২০ - সুধীর চক্রবর্তী, বাঙালি অধ্যাপক, লেখক,সঙ্গীত-গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ।

২০২৩ - অনুপ ঘোষাল, প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা