সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

দিয়েগো ম্যারাডোনা’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার (২৫ নভেম্বর) ১০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২২ জামাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: বারী সিদ্দিকী’র প্রয়াণ

ঘটনাবলী :

১৫৩৮ - পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।

১৭৫৯ - একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে । তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।

১৮১৩ - জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।

১৮৩৮ - ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।

১৮৩৯ - ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে ঘূর্ণিঝড় আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।

১৮৭৫ - ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।

১৮৮০ - ফরাসী বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।

১৯৩৬ - জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম এবং ইথিওপিয়া।

১৯৭৫ - দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।

১৯৯১ - খুলনা বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

১৯৯২ - চেক পার্লামেন্ট চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।

১৯৯৬ - পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।

২০০১ - সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।

২০০৪ - রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

২০০৭ - উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।

আরও পড়ুন: স্যার জগদীশচন্দ্র বস’র প্রয়াণ

জন্ম :

১৫৬২ - লাফান ডি ভেগা, স্পেনীয় নাট্যকার ও কবি।

১৮৪১ - আর্নেস্ট সচ্রডের, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।

১৮৯৫ - লুডভিক সভোবডা, চেক জেনারেল, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।

১৮৯৮- দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা।

১৯০৪ - বা জীন, চীনা লেখক।

১৯০৮ - নাট্যকার নূরুল মোমেন।

১৯১৫ - অগাস্টো পিনোশের, চিলির জেনারেল, রাজনীতিবিদ ও ৩০তম প্রেসিডেন্ট।

১৯১৫ - রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯১৯ - ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম।

১৯২০ - রিকার্ডো মন্টাল্বান, মেক্সিকান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, গায়ক ও পরিচালক।

১৯২৩ - মাউন কইভিস্টো, ফিনিশ মহাজন, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।

১৯২৫ - নারায়ণ দেবনাথ, প্রখ্যাত ভারতীয় বাঙালি কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।

১৯৩১ - মিন্টু দাশগুপ্ত বাংলা প্যারোডি গানের রচনাকার ও গায়ক।

১৯৩৩ - শক্তি চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।

১৯৩৪ - ভৈরব গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি যাত্রা পালাকার।

১৯৪৬ - ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।

১৯৫২ - ইমরান খান, পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদ।

১৯৬২ - হিরনবু সাকাগুচি, জাপানি খেলা ডিজাইনার ও মিস্টওয়াল্কারের প্রতিষ্ঠিাতা।

১৯৭৭ - গুইলেরমো কানাস, আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।

১৯৮১ -জাবি আলোনসো, স্পেনীয় ফুটবলার।

১৯৮২ - ঝুলন গোস্বামী, বাঙালি ভারতীয় মহিলা অল-রাউন্ডার ক্রিকেটার।

১৯৮৪ - গাস্পারড উলিয়েল, ফরাসি মডেল ও অভিনেতা।

১৯৮৬ - ক্রেগ গার্ডনের, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

আরও পড়ুন: এম বালামুরলীকৃষ্ণ’র প্রয়াণ

মৃত্যু :

১৫৬০ - আন্দ্রেয়া ডরিয়া, ইতালীয় এডমিরাল।

১৮৫৭ - সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক।

১৮৮৫ - টমাস এ. হেন্ড্রিক্স, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ২১তম উপ-রাষ্ট্রপতি।

১৯১১ - ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ।

১৯২৫ - যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পী।

১৯৪১ - বিনয় কুমার, সমাজতাত্ত্বিক।

১৯৫০ - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও নাট্যকার।

১৯৫৬ - অলিয়েক্সান্দ্র পেত্রভিচ দোভজেন্‌কো, ইউক্রেনীয় বংশোদ্ভূত রুশ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৫৯ - জেরার্ড ফিলিপ, ফরাসি অভিনেতা।

১৯৭০ - ইয়ুকিও মিশিমা, জাপানি লেখক, অভিনেতা ও পরিচালক।

১৯৭৩ - লরেন্স হার্ভি, লিথুয়ানীয় ব্রিটিশ অভিনেতা।

১৯৭৪ - উ থান্ট, জাতিসংঘের তৃতীয় মহাসচিব।

১৯৮১ - রাইচাঁদ বড়াল,প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সঙ্গীত পরিচালক।

১৯৯০ - ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস।

১৯৯৭ - হাস্টিংস বান্ডা, মালাউইর চিকিৎসক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

২০১৩ - উইলিয়াম অ্যান্থনি ফোকেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

২০১৬ - ফিদেল কাস্ত্রো , কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।

২০২০ - ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

দিয়েগো আর্মান্দো মারাদোনা (৩০ অক্টোবর ১৯৬০ – ২৫ নভেম্বর ২০২০; দিয়েগো মারাদোনা নামে সুপরিচিত) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। ভক্তদের কাছে এল পিবে দে অরো (সোনালী বালক) ডাকনামে পরিচিত মারাদোনা তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্তিনোস জুনিয়র্স এবং নাপোলির হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। বহু ফুটবল খেলোয়াড় এবং বিশেষজ্ঞ তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা