সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মারি ক্যুরি’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার (৬ নভেম্বর) ২১ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ৩ জামাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: অরুণ দত্ত’র প্রয়াণ

ঘটনাবলী :

১৬৫৯ - ফ্রান্স ও স্পেনের মধ্যে ঐতিহাসিক পাইরনসিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৬৬৫ - বৃটেনের সরকারী প্রকাশনা দ্যা লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।

১৭৮৩ - ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্য ফাঁসি হয়।

১৮২৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো গুরুত্বপূর্ণ একটি মতবাদ ঘোষণা করেন।

১৮৯৩ - যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যে নারী ভোটাধিকার দেওয়া হয়।

১৯১৬ - জ্যানেট র‌্যানকিম মার্কিন কংগ্রেসে প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।

১৯১৭ - লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

১৯২৪ - রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।

১৯৪১ - পার্ল হারবারে জাপানীদের বোমা আক্রমণ শুরু হয়।

১৯৪৪ - ফ্রাঙ্কলিন রুজভেল্ট সব রেকর্ড ভঙ্গ করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৫৬ - জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।

১৯৭৫ - বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন।

১৯৭৫ - খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সিপাহীদের গুলিতে নিহত হন।

১৯৮৭ - তিউনিসিয়ার রাষ্ট্রপতি হাবিব বুরগিয়া ক্ষমতাচ্যুত হন এবং আবেদিন বিন আলী নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৯৮৮ - আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেন।

১৯৮৯ - কমিউনিস্ট পার্টি পরিচালিত পূর্ব জার্মান সরকার ইস্তফা দেন।

১৯৯০ - মেরি রবিনসন আইরিশ প্রজাতন্ত্রের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত।

১৯৯৬ - ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।

২০২০ - বিশ্বের প্রথম ৬জি উপগ্ৰহ উৎক্ষেপণ করে চীন।

আরও পড়ুন: অহীন্দ্র চৌধুরী’র প্রয়াণ

জন্ম :

৯৯৪ - ইবনে হাজম, প্রখ্যাত মুসলিম দার্শনিক।

১৭২৮ - ক্যাপ্টেন জেমস কুক, ব্রিটিশ নৌ-সেনাপতি ও আবিস্কারক।

১৮৫৮ - বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

১৮৬৭ - মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।

মারি ক্যুরি[১] (ফরাসি: Marie Curie) (৭ নভেম্বর ১৮৬৭ – ৪ জুলাই ১৯৩৪) প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেন। এই পোলীয় ও ফরাসি বিজ্ঞানী ১৯০৩ সালে তেজস্ক্রিয়তার উপর গবেষণার জন্য তার স্বামী পিয়ের ক্যুরি এবং তেজস্ক্রিয়তার আবিষ্কারক অঁরি বেকেরেলের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পান। তিনি ছিলেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুইটি ভিন্ন শাখায় দুইবার নোবেল পুরস্কার জেতেন।

১৮৭৯ - লিওন ত্রোত্‌স্কি, সোভিয়েত ইউনিয়নের সমাজান্ত্রিক বিপ্লবী।

১৮৮৮ - স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী।

১৯০৩ - কনরাড লরেঞ্জ, অস্ট্রিয়ান প্রাণিবিদ্যাবিত, নোবেল পুরস্কার বিজয়ী আর্থলজিস্ট ও পক্ষীবিদ।

১৯১৩ - আলবেয়ার কামু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় বংশোদ্ভূদ ফরাসী সাহিত্যিক।

১৯২২ - গোলাম আযম, বাংলাদেশী রাজনৈতিক নেতা। রাজাকার, যুদ্ধাপরাধী।

১৯২৯ - এরিক ক্যান্ডেল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও সাইকোলজিস্ট।

১৯৩১ - আমিনুল ইসলাম একজন বাংলাদেশী চিত্রশিল্পী।

১৯৪৩ - মাইকেল স্পেন্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৪ - কমল হাসান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭১- ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৭৮ - রিও ফার্ডিনান্ড, ব্রিটিশ ফুটবলার।

১৯৭৯ - রাইমা সেন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

১৯৮১ - অনুষ্কা শেট্টি,ভারতীয় ছবির নায়িকা, যিনি প্রকৃতরুপে তেলুগু, তামিল ছবিতে কাজ করেন।

আরও পড়ুন: এন্ড্রু কিশোর’র জন্ম

মৃত্যু :

১৮৬২ - বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।

১৯২৩ - অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।

১৯৬৮ - গর্ডন কভেন্ট্রি, অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়।

১৯৭৫ - খালেদ মোশাররফ, বাংলাদেশী মুক্তিযোদ্ধা, ও প্রধান সামরিক আইন প্রশাসক।

১৯৭৫ - এ.টি.এম. হায়দার, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

২০১১ - হেভিওয়েট মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ার।

২০১২ - এলেন ডগলাস, আমেরিকান লেখক।

২০১৩ - রন ডেল্‌ও, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

২০১৯ - বাঙালি কবি,লেখিকা এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন।(

ছুটি ও অন্যান্য

জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস (ভারত)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বাংলাদেশ

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা