সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

স্বপন গুপ্ত’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার (১১ অক্টোবর) ২৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: সৈয়দ ওয়ালীউল্লাহ’র প্রয়াণ

ঘটনাবলী:

০৬৩২ - ইয়ামমার যুদ্ধে ভণ্ড নবী মুসায়লাম কাজ্জাব নিহত হয়।

১৫০৩ - দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।

১৬৬৯ - পিটার দি গ্রেট রাশিয়ার জার হন।

১৭৩৭ - কলকাতায় যুগপৎ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ লোকের মৃত্যু ঘটে।

১৮৭১ - শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড আয়ত্তে আনা হয়।

১৮৯৯ - দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও বৃটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।

১৯২৩ - জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটে। ১ পাউন্ডের মূল্যমান দাঁড়ায় ১ হাজার কোটি মার্ক।

১৯৩৭ - চীনের সাংহাইএ চীন আর জাপানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। এই লড়াইয়ে দু’পক্ষের বিপুল সংখ্যক সৈন্য হতাহত হয়।

১৯৫৭ - প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।

১৯৬২ - চীন-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৬৪ - কায়রোতে ৪৭ জোট নিরপেক্ষ দেশের সম্মেলন সমাপ্ত হয়।

১৯৭২ - চীন আর জার্মানীর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭৪ - গিনি-বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৭৮ - জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদবিরোধী বিশেষ অধিবেশন অনষ্ঠিত হয়।

১৯৮৯ - তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত পোতালা প্রাসাদের মেরামত প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পে চীন সরকার ৩ দশমিক ৫ কোটি ইউয়ান বরাদ্দ করে।

১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পড়ার কিছু আগে দেশটির গোয়েন্দা সংস্থা কেজেবির তৎপরতা বন্ধ করে দেয়া হয়।

২০০০ - লন্ডনে প্রথমবারের মত একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারী হিসাবে অনুমোদন দেয়া হয়।

২০০০ - চীনের ইনজিনিয়ারীন , প্রযুক্তি ও বিজ্ঞান মহলের সবচেয়ে বড় আকারের এবং সবচেয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন – আন্তর্জাতিক ইনজিনিয়ারীন, প্রযুক্তি ও বিজ্ঞান সম্মেলন পেইচিংএর গণ মহা ভবনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।

২০০১ - চীনের রাষ্ট্রীয় মানদন্ডকরণ ব্যবস্থাপনা কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।

২০০২ - চীনের ছ’টি বে-সামরিক বিমান পরিবহন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।

জন্ম:

১৬১৬ - আন্দ্রিয়াস গ্রয়ফিউস, জার্মান কবি ও নাট্যকার।

১৭৩৮ - আর্থার ফিলিপ, ইংরেজ এডমিরাল ও রাজনীতিবিদ।

১৮৭১ - আবদুল করিম সাহিত্যবিশারদ, বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক।

১৮৭৭ - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়,প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক।

১৮৮৪ - ফ্রেডরিখ কার্ল রুডলফ বার্জিয়াস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আর্জেন্টিনার রসায়নবিদ।

১৮৮৪ - আন্না এলিয়ানর রুজভেল্ট, আমেরিকান মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও ৩৯ তম ফার্স্ট লেডি।

১৮৮৫ - ফ্রাসোয়া মাউরিয়াক, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক, কবি ও নাট্যকার।

১৯০২ - জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।

১৯১৬ - ভারতরত্নে ভূষিত সমাজকর্মী, রাজনীতিক নানাজী দেশমুখ।

১৯২১ - নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।

১৯৩৬ - সি. গর্ডন ফুলেরটন, আমেরিকান কর্নেল, প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৪২ - অমিতাভ বচ্চন, জনপ্রিয় ভারতীয় অভিনেতা।

১৯৫৭ - পল বওন, ইংরেজ অভিনেতা।

১৯৬৫ - রনিত রায় ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের অভিনেতা।

১৯৭৩ - তাকেশি কানেসিরো, জাপানি অভিনেতা ও গায়ক।

১৯৮৩ - ব্র্যাডলি জেমস, ইংরেজ অভিনেতা।

মৃত্যু:

১৮৫২ - গটথল্ড আইজেনস্টাইন, জার্মান গণিতবিদ ও অধ্যাপক।

১৮৯৬ - অ্যান্টন ব্রুকনার, অস্ট্রিয়ান অর্গানবাদক, সুরকার ও শিক্ষাবিদ।

১৯৩৮ - নগেন্দ্রনাথ বসু, বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।

১৯৪০ - লুলুইস কোম্পানিস, স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও কাতালোনিয়ার ১২৩ তম রাষ্ট্রপতি।

১৯৪০ - জাঁ ককতো, ভিটো ভল্টেরা, ইতালীয় গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯৬৩ - জঁ ককতো, ফরাসি লেখক, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৮৮ - বনিটা গ্রানভিলে, আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

১৯৯১ - গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশী সহিত্যিক, গবেষক ও অনুবাদক।

১৯৯৬ - উইলিয়াম ভিখর, নোবেলজয়ী কানাডীয় অর্থনীতিবিদ।

২০০৭ - চিন্ময় কুমার ঘোষ,শ্রী চিন্ময়,নামে পরিচিত, বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ।

২০১২ - ফ্রাঙ্ক আলমো, ফরাসি গায়ক।

২০১৯ - রবার্ট ফরস্টার, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

২০২১ - বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা