সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

নিমু ভৌমিক’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: মাইকেল ফ্যারাডে’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার (২৭ আগস্ট) ১২ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ২১ সফর ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: মাদার তেরেসা’র জন্ম

ঘটনাবলী:

১৭৮১ - পাল্লিলোরে হায়দার আলী ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুুদ্ধে লিপ্ত হন।

১৭৮৯ - ফরাসী জাতীয় পরিষদে বিশ্বখ্যাত মানবাধিকার ঘোষণা।

১৮১৩ - ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রীয়দের পরাজিত করেন।

১৮৭০ - শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।

১৮৮৩ - ইন্দোনেশিয়ায় বন্যা/জলোচ্ছ্বাসে ৩৬ হাজার প্রাণহানি ঘটে।

১৮৮৯ - প্রথম বারের মত সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।

১৯১৬ - অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।

১৯২৮ - প্যারিসে ১৭টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষর হয়।

১৯৩২ - আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৯৪২ - ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের গোপন বেতার কেন্দ্র কংগ্রেস রেডিও প্রচার শুরু করে।

১৯৫৮ - সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসমেত স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।

১৯৬৯ - ইসরায়েলের কমান্ডোরা মিসরের অভ্যন্তরে প্রবেশ করে নীল উপত্যকায় মিসরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে মর্টার হামলা চালায়।

১৯৭১ - লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।

১৯৭৫ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ওমান।

১৯৮৮ - প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

জন্ম:

৮৬৫ - আল রাযী, একজন দক্ষ পারসিক চিকিৎসক এবং দার্শনিক।

১৭৭০ - গেয়র্গ ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেল, একজন জার্মান দার্শনিক এবং জার্মান ভাববাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।

১৮৪৭ - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, ভারতে ফুটবল খেলার জনক।

১৮৭১ - থিওডোর ড্রাইজার, একজন মার্কিন ঔপন্যাসিক ও সাংবাদিক।

১৮৭৪ - কার্ল বশ, একজন জার্মান রসায়নবিদ এবং প্রকৌশলী এবং রসায়নের নোবেল বিজয়ী।

১৯০৬ - এড গেইন, একজন মার্কিন দোষী সাব্যস্ত খুনী এবং লাশ ছিনতাইকারী।

১৯০৮ - স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান ,ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত অস্ট্রেলীয় ক্রিকেট তারকা।

১৯০৮ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।

১৯১৫ - নরম্যান ফস্টার র‌্যামজে, মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি ১৯৮৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।

১৯১৬ - মার্থা রে, একজন মার্কিন কৌতুকভিনেতা, অভিনেত্রী, ও গায়িকা।

১৯২৬ - ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল ও রাজনীতিবিদ।

১৯৩১ - শ্রী চিন্ময়, বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ।

১৯৪১ - সেজারিয়া এভোরা, কেপ ভার্দে দ্বীপপুঞ্জের এক খ্যাতিমান সঙ্গীত শিল্পী।

১৯৪৩ - টিউজডে ওয়েল্ড, আমেরিকান মডেল এবং অভিনেত্রী।

১৯৬৮ - ড্যাফনি কলার, ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং শিক্ষাবিদ।

১৯৭২ - দ্য গ্রেট খালি, একজন ভারতীয় পেশাদার মল্লযোদ্ধা, অভিনেতা ও প্রাক্তন পাওয়ারলিফটার।

১৯৭৪ - মোহাম্মদ ইউসুফ, পাকিস্তানের ক্রিকেটার।

১৯৭৬ - কার্লোস মোয়া, স্পেনীয় টেনিস খেলোয়াড়।

১৯৮৬ - জেবাস্টিয়ান কুর্ৎস, একজন অস্ট্রীয় রাজনীতিবিদ।

১৯৮৮ - অ্যালেক্সা পিনাভেগা, একজন মার্কিন অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী।

১৯৯০ - লুক ডে ইয়ং, ডাচ ফুটবলার।

১৯৯৭ - লুকাস পাকেতা, ব্রাজিলিয়ান ফুটবলার।

মৃত্যু:

১৯৫৮ - আর্নেস্ট লরেন্স, আমেরিকান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৬৩ - ডব্লিউ. ই. বি. ডিউ বয়স, আমেরিকান সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ, নাগরিক অধিকার কর্মী।

১৯৬৫ - ল্য করব্যুজিয়ে, সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।

১৯৭৫ - হাইল স্যালেসি, ইথিওপিয়ান সম্রাট।

১৯৭৬ - মুকেশ চন্দ মাথুর, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী।

১৯৭৬ - মাউন্টব্যাটেন।

১৯৭৯ - লর্ড লুই মাউন্টব্যাটেন, ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথ-এর স্বামী প্রিন্স ফিলিপের মামা।

১৯৮২ - শ্রী আনন্দময়ী মা ,ভারতের বাঙালি হিন্দু আধ্যাত্মিক সাধিকা।

১৯৯০ - তপোবিজয় ঘোষ, বিশিষ্ট বাঙালি সাহিত্যিক।

২০০৬ - হৃষিকেশ মুখার্জী হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত ভারতীয় বাঙালি পরিচালক।

২০১৯ - নিমু ভৌমিক, ভারতীয় বাঙালি অভিনেতা ও রাজনীতিবিদ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা