সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মেহেরুন নেসা’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: শ্রীদেবী’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার (২০ আগস্ট) ৫ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ সফর ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: দেলাওয়ার হোসাইন সাঈদী’র প্রয়াণ

ঘটনাবলী

১৮২৮ - (৬ ভাদ্র ১২৩৫ বঙ্গাব্দ) হিন্দুধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) ও তার বন্ধুবর্গ মিলে এক সর্বজনীন উপাসনার মাধ্যমে কলকাতায় ব্রাহ্মসমাজ শুরু করেন।

১৮৯৭ - চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশা বাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন।

১৯১৪ - জার্মান নাজি বাহিনী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করে।

১৯৪১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত এস্তোনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৬১ - পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরির কাজ শেষ হয়।

১৯৭০ - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৭১ - ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন।

১৯৮৮ - দীর্ঘ আট বছর পর ইরান-ইরাক যুদ্ধ বিরতি কার্যকর।

আরও পড়ুন: শামসুর রাহমান’র প্রয়াণ

জন্ম

১৭৭৯ - জনস জ্যাকব বার্জেলিয়াস, আধুনিক রসায়নের সহপ্রতিষ্ঠাতা

১৮৩৩ - বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি

১৮৪৭ - অ্যান্ড্রু গ্রীনউড, ইংলিশ ক্রিকেটার

১৮৫৮ - ওমর আল-মুখতার, ইতালীয় ঔপনিবেশবিরোধী লিবিয় গেরিলা যুদ্ধা ও স্বাধীনতাকামী নেতা

১৮৬৩ - মৌলভী আবদুল করিম শিক্ষক, শিক্ষাব্রতী, সমাজসেবী

১৮৬৪ - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক

১৮৮৬ - রবীন্দ্রসাহিত্য সমালোচক ও সাহিত্যিক অজিতকুমার চক্রবর্তী।

১৮৯০ - এইচপি লাভক্রাফট, আমেরিকান ছোট গল্পের লেখক, সম্পাদক ও ঔপন্যাসিক।

১৮৯৬ - গোষ্ঠ পাল, ভারতীয় ফুটবলার

১৯০১ - সরোজকুমার রায়চৌধুরী বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক।

১৯৪০ - রেক্স সেলার্স, ভারতীয়-অস্ট্রেলিয়ান ক্রিকেটার

১৯৪২ - মেহেরুন নেসা, বাংলাদেশী কবি এবং শহীদ বুদ্ধিজীবী

মেহেরুন নেসা (২০ আগস্ট, ১৯৪২ – ২৭ মার্চ, ১৯৭১) একজন বাংলাদেশী কবি এবং শহীদ বুদ্ধিজীবী। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো। কবি মেহেরুন নেসা হলেন তাদের একজন।

১৯৪৪ - রাজীব গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৬ - এন আর নারায়ণ মূর্তি, ভারতীয় ব্যবসায়ী, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা

১৯৫২ - জন এম্বুরি, ইংরেজ ক্রিকেটার এবং কোচ

১৯৮১ - বেন বার্নেস (অভিনেতা), ইংরেজ অভিনেতা

১৯৮৩ - অ্যান্ড্রু গারফিল্ড, মার্কিন-ইংরেজ অভিনেতা

আরও পড়ুন: আইয়ুব বাচ্চু’র জন্ম

মৃত্যু

১৯০৬ - আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক।

১৯১৫- নোবেলজয়ী (১৯০৮) জার্মান জীবাণুবিদ পল এইরলিখ।

১৯১৯ - গ্রিগর ম্যাকগ্রিগর, স্কটিশ ক্রিকেটার এবং রাগবি খেলোয়াড়।

১৯৩০ - চার্লস ব্যানারম্যান, অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং আম্পায়ার।

১৯৬১- নোবেলজয়ী (১৯৪৬) মার্কিন পদার্থবিদ পার্সি ইউলিয়াম ব্রিজম্যান।

১৯৮৬ - গৌরীপ্রসন্ন মজুমদার,বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার।
আবদুর রশীদ তর্কবাগীশ, ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৭১ - বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বাংলাদেশের 'বীরশ্রেষ্ঠ' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

২০১৩ - নরেন্দ্র দাভোলকার, ভারতীয় চিকিৎসক, সমাজসেবী,যুক্তিবাদী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি।

২০২২ - সমর বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা