সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

স্বামী বিবেকানন্দ’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: চিত্রশিল্পী রথীন মৈত্র’ র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার (৪ জুলাই) ২০ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ২৬ জিলহজ ১৪৪৫ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: স্যামুয়েল হ্যানিম্যা’র প্রয়াণ

ঘটনাবলী :

১১৮৭ - ক্রুসেডের হাত্তিনের যুদ্ধ এ জেরুসালেমের রাজা গাই অব লুসিগনানকে সালাদিন পরাজিত করেন।

১১৮৭ - সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর বায়তুল মোকাদ্দাস অধিকার।

১৭০০ - তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি।

১৭৭৪ - “unanimous Declaration of the thirteen united States of America” নামে এই ঘোষণাপত্রটি “Representatives of the united States of America” কর্তৃক গৃহীত হয়।

১৭৭৬ - মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে।

১৭৭৬ - জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা বলে স্বীকৃতি পান।

১৮০২ - মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

১৮১৭ - স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল-বুক সোসাইটি গঠিত হয়।

১৮২৭ - নিউ ইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি।

১৮২৮ - উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গবর্নর জেনারেল পদে নিযুক্ত হন।

১৮২৯ - লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।

১৮৪৮ - কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।

১৮৫৬ - মৌলভী আহমাদ উল্লাহ ও লাখনৌর বেগম হযরত মহলের নেতৃত্বাধীন যুদ্ধে ইংরেজদের পরাজয়।

১৮৮১ - ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।

১৮৮৬ - ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়। .

১৯০৪ - পানামা খালের খনন কাজ শুরু।

১৯২০ - সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবী আবদুল্লাহ বিএল-এর বাসভবনে এর অস্থায়ী অফিসও প্রতিষ্ঠিত হয়।

১৯২৯ - বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন।

১৯৩৫ - লন্ডনের কিংসওয়ে শহরের দক্ষিণে অ্যাল্ডউইচ (Aldwitch) এবং দি স্ট্র্যান্ট (The Strant) স্ট্রিটের মাঝামাঝি স্থানের ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসি’র সদর দফতর “বুশ হাউস” ভবনটি প্রায় ১৩ বছরের নির্মাণকাল শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।

১৯৪১ - নাৎসি জার্মান বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।

১৯৪২ - ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৩ - কুর্স্কের যুদ্ধ শুরু হয়।

১৯৪৪ - সুভাষচন্দ্র বসুর বর্মাতে স্মরণীয় আহ্বান তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেব।

১৯৪৬ - যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।

১৯৪৭ - ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এ্যাক্ট খসড়া আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয়।

১৯৫১ - চেকোস্লাভাকিয়ার আদালত আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।

১৯৭২ - দুই কোরিয়া পুনরায় একত্রী করণের লক্ষ্যে প্রথমবারের মত সরকারি ভাবে যৌথ ঘোষণা দেওয়া হয়।

১৯৭৮ - ল্যাটিন আমেরিকান ৮টি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।

১৯৮২ - ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করেছিল।

১৯৮৭ - প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃত্বিত অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।

১৯৮৭ - চীনের তেং সিয়াও পিং বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেন।

২০০১ - মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১১ - থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ওয়াল্টার ম্যাথাউ ’র প্রয়াণ

জন্ম :

১০৯৫ - উসামা ইবনে মুনকিজ, একজন সিরীয় মুসলিম কবি, লেখক, ফারিস ও কূটনৈতিক।

১৮০৭ - জুসেপ্পে গারিবালদি, আধুনিক ইতালির স্রষ্টা ও এক মহান বিপ্লবী।

১৮৩১- পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, বাঙ্গলা ভাষা ও বাঙ্গলা সাহিত্যের প্রথম ইতিহাস সহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসংস্কারক।

১৮৭২ - ক্যালভিন কুলিজ্‌, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি।

১৯১০ - অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট।

১৯১৮ - অ্যালেক বেডসার, ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়াম পেস বোলার।

১৯২৬ - আলফ্রেদো দি স্তেফানো, আর্জেন্টিনীয় ফুটবলার।

১৯৪৬ - রোনাল্ড লরেন্স কোভিক (রন কভিচ), আমেরিকান যুদ্ধবিরোধী কর্মী, লেখক এবং মার্কিন মেরিন সেনা।

আরও পড়ুন: শিশির কুমার ভাদুড়ী’র প্রয়াণ

মৃত্যু :

৯৮৭ - জুমা’র নামাজের প্রচলিত খুতবা প্রণেতা ইবনে নাবাতা আল খাতীব।

১৮২৬ - জন এডাম্‌স, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি।

১৮২৬ - টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।

১৮৩১ - জেমস মন্‌রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।

১৮৪৮ - ফরাসি কবি ও লেখক ফ্রান্সোয়া শাতুব্রায়ান।

১৯০১ - ইয়োহানেস শ্মি‌ট‌, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯০২ - স্বামী বিবেকানন্দ, "আধুনিক ভারতের স্রষ্টা", লেখক এবং সন্ন্যাসী পরিব্রাজক।

স্বামী বিবেকানন্দ (১২ জানুয়ারি ১৮৬৩ – ৪ জুলাই ১৯০২; জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত) ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।

১৯০৭ - ‘হিতবাদী’ সম্পাদক ও লেখক কালীপ্রসন্ন কাব্যবিশারদ।

১৯২৭ - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, বাংলার নবজাগরণের সময়কালে প্রখ্যাত নাট্যকার।

১৯৩৪ - মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।

১৯৩৪ - হিব্রু কবি হাইইম বিয়ালিক।

১৯৪৫ - আশরাফ আলী থানভী,বিংশ শতাব্দীর মুজাদ্দিদ।

১৯৬৩ -পিঙ্গালি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।

১৯৭১ - জো কক্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটার।

১৯৭৪ - জেরুসালেমের গ্র্যান্ড মুফতি আমিন আল হুসাইন।

২০২১ - ‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা।

২০২২ - তরুণ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্রপরিচালক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা