সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ব্রিটেনের রানী ২য় এলিজাবেথের অভিষেক

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এ সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: আলেকজান্ডার পোপ’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রবিবার (২ জুন) ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৭৪৬ - রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত।

১৮০৬ - ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।

১৮৬৪ - গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল।

১৮৮৯ - লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন।

১৮৯৫ - চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়।

১৮৯৬ - বিশ্বের প্রথম বেতার যন্ত্রের পেটেন্টের জন্য নিবন্ধন করেন মার্কোনি।

১৯০৮ - কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন।

১৯২০ - ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।

১৯২৪ - আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ।

১৯৪১ - ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।

১৯৪২ - বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় বৃটিশ সেনাদের উপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন।

১৯৪৬ - ইতালি প্রজতন্ত্র গঠিত হয়।

১৯৫৩ - ব্রিটেনের রানী ২য় এলিজাবেথের অভিষেক।

১৯৫৬ - যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।

১৯৫৭ - মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।

১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।

১৯৭৯ - পোপ ২য় জন পল, মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোন কম্যুনিষ্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ।

১৯৮১ - ঢাকায় শেরেবাংলানগর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জানাজা ও দাফন।

১৯৯০ - পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।

১৯৯৯ - ভুটান ব্রডকাস্টিং সার্ভিস ১ম বারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।

২০১৪ - ভারতে অন্ধ্রপ্রদেশের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।

২০২৩ - ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। চেন্নাই সেন্ট্রালগামী করমণ্ডল এক্সপ্রেস ও হাওড়াগামী যশোবন্তপুর-হাওড়া সুপারফার্স্ট ট্রেন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লাইনচ্যুত হওয়ায় ২৭৫ যাত্রীর মৃত্যু ও ১১৭৫ জন যাত্রী আহত হন।

জন্ম:

৯২৬ - জাপান সম্রাট মুরাকামি।

১৫৩৫ - পোপ একাদশ লিও।

১৭৩১ - মার্থা ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি।

১৮৪০ - টমাস হার্ডি, ইংরেজ সাহিত্যিক।

১৮৬৫ - জর্জ লোহম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার।

১৯০৪ - জনি ওয়াইজমুলার, বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা।

১৯১৮ - মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স।

১৯২৩ - লয়েড শ্যাপলে, যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ।

১৯৩০ - পিট কনরাড, মার্কিন নভোচারী।

১৯৩৬ - জামশেদ জে ইরানি, স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি।

১৯৪৬ - লাসে হালস্ত্রোম, সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক।

১৯৬৫ - মার্ক ওয়াহ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।

১৯৭২ - ওয়েন্টওয়ার্থ মিলার, ইংরেজ-বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।

১৯৭৭ - এ জে স্টাইলস, আমেরিকান রেসলার।

১৯৭৮ - আই সোইয়োন, দক্ষিণ কোরীয় নভোচারী।

১৯৮০ - অ্যাবি ওয়ামব্যাচ, যুক্তরাষ্ট্রের পেশাদার প্রমীলা ফুটবল খেলোয়াড়।

১৯৮১ - রাশেদ উদ্দিন আহমেদ তপু, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।

১৯৮৭ - অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৭ - সোনাক্ষী সিনহা, ভারতীয় বলিউড অভিনেত্রী।

১৯৮৯ - স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

মৃত্যু:

১৮৮২ - ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি।

১৮৮৬ - রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি।

১৯৫৬ - জিন হারশল্ট, ডেনীয়-মার্কিন অভিনেতা।

১৯৬৩ - তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত।

১৯৭৫ - জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো।

১৯৭৫ - দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় পদার্থবিজ্ঞানী।

১৯৭৭ - স্টিভেন বয়েড, উত্তর আয়ারল্যান্ডীয় অভিনেতা।

১৯৭৮ - সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে, স্প্যানিশ ফুটবলার এবং কোচ।

১৯৮১ - আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক।

১৯৮২ - শাহ আবদুল ওয়াহহাব, দারুল উলুম হাটহাজারীর ২য় মহাপরিচালক।

১৯৮২ - ফজল ইলাহী চৌধুরী, পাকিস্তানি রাজনীতিবিদ এবং পাকিস্তানের ৫ম রাষ্ট্রপতি।

১৯৮৮ - রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা।

১৯৮৯ - টেড অ’বেকেট, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৯০ - রেক্স হ্যারিসন, ইংরেজ অভিনেতা।

১৯৯১ - বিভা চৌধুরী, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী।

২০১১ - দেবদুলাল বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিক শিল্পী।

২০১৩ - হাকিম মুহাম্মদ আখতার, পাকিস্তানি দেওবন্দি সুফি।

২০১৫ - বিজয়া রায়, সত্যজিৎ রায়ের স্ত্রী।

২০১৯ - মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা-সৈনিক।

২০২২ - পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতীয় সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপরি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা