সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আ. ন. ম. বজলুর রশীদ’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এ সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (৮মে) ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: ভাস্কর নভেরা আহমেদ’র প্রয়াণ

ঘটনাবলী

১৭৯৪ - ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।

১৮৬৩ - ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়।

১৮৮৪ - হ্যারি এস. ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।

১৯০২ - দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

১৯০৩ - আলভিন রবার্ট কর্নেলিয়াস, পাকিস্তানের প্রধান বিচারপতি।

১৯১১ - আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৯২১ - রুমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।

১৯২৪ - কলিম শরাফী, বাংলাদেশী সঙ্গীত শিল্পী।

১৯৪৫ - সোভিয়েত লাল ফৌজের বার্লিন বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় ঘটে।

১৯৬২ - রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৯৯৬ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়।

আরও পড়ুন: পানামা খাল নির্মাণ শুরু

জন্ম

১৭৩৭ - এডওয়ার্ড গিবন, ইংরেজ ইতিহাসবিদ এবং ব্রিটিশ সংসদ সদস্য। (মৃ. ১৭৯৪)

১৭৫৩ - মিগাল হাইদালগো ইয়ে কসটিল্লা, মেক্সিকান রোমান ক্যাথলিক পুরোহিত এবং মেক্সিকান স্বাধীনতা যুদ্ধের এক নেতা।

১৮২৮ - জঁ হেনরি ডুনন্ট, নোবেল শান্তি পুরস্কারজয়ী রেড ক্রস এর প্রতিষ্ঠাতা এবং সুইজারল্যান্ডীয় ব্যবসায়ী ও সমাজকর্মী।

১৮৬১ - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল সাহিত্য পুরস্কারজয়ী, কলকাতার জোড়াসাঁকোতে ।

১৮৮৪ - হ্যারি এস. ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।

১৮৯৫ -এডমন্ড উইলসন, মার্কিন ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ।

১৮৯৯ - ফ্রিড্রিখ হায়েক, একজন অস্ট্রীয় অর্থনীতিবিদ।

১৯০৩ - আলভিন রবার্ট কর্নেলিয়াস, পাকিস্তানের প্রধান বিচারপতি।

১৯০৬ - রোবার্তো রোসেলিনি, ইতালীয় চলচ্চিত্র পরিচালক।

১৯০৯ - জ্ঞানপ্রকাশ ঘোষ, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী ও সঙ্গীতজ্ঞ।

১৯১১ - আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।

আবু নঈম মোহাম্মদ বজলুর রশিদ (জন্ম : ৮ মে ১৯১১ - মৃত্যু ৮ ডিসেম্বর ১৯৮৬ ) তিনি এএনএম বজলুর রশিদ নামে পরিচিত একজন বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, কবি, ঔপন্যাসিক ইত্যাদি ছিলেন। তার রচিত 'আমাদের দেশ' ছড়াটি শিশুদের অনেক প্রিয়। সাহিত্যের অবদানের জন্য ১৯৬৭ সালে নাটকের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৬৯ সালে তমঘা-ই-ইমতিয়াজ ভূষিত হন।

১৯১৬ - জোয়াও হ্যাভেলাঞ্জ, ব্রাজিলীয় ব্যবসায়ী এবং ক্রীড়া কর্মকর্তা।

১৯২৪ - কলিম শরাফী, বাংলাদেশী সঙ্গীত শিল্পী।

১৯২৬ - জোয়াও হ্যাভেলাঞ্জ, প্রখ্যাত ব্রিটিশ সম্প্রচারক, লেখক এবং প্রামাণ্যচিত্র নির্মাতা।

১৯২৯ - গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ।

১৯৩৭ - থমাস পিনচন, আমেরিকান উপন্যাসিক।

১৯৩৮ - জাভেদ বার্কি, পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার এবং অধিনায়ক।

১৯৪২ - রবিন হবস, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৪ - চলপতি রাও, ভারতীয় অভিনেতা

১৯৪৭ - এইচ রবার্ট হরভিটস, মার্কিন জীববিজ্ঞানী।

১৯৪৭ - শর্মিলী আহমেদ, বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৫৭ - রিনো কাতাসে, জাপানি অভিনেত্রী।

১৯৬০ - ফ্রাংকো বারেসি , ইতালীয় ফুটবল খেলোয়াড়।

১৯৬১ - বিল ডি ব্লাজিও মার্কিন রাজনীশাহিত

১৯৭০ - মাইকেল বেভান, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৭০ - লুইস এনরিকে, স্পেনীয় ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়।

১৯৭৫ - এনরিক ইগলেসিয়াস, স্প্যানিশ-আমেরিকান গায়ক, গীতিকার, অভিনেতা এবং সংগীত প্রযোজন।

১৯৮১ - স্টিফেন এমেল, কানাডিয়ান অভিনেতা।

১৯৯৩ - প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

আরও পড়ুন: জগজিৎ সিং অরোরা’র প্রয়াণ

মৃত্যু

১৭৮৮ - জিওভান্নি আন্তোনিও স্কোপোলি, তাইরলীয় চিকিৎসক ও প্রকৃতিবিদ।

১৭৯৪ - অঁতোয়ান লাভোয়াজিয়ে, ফরাসি অভিজাত এবং রসায়নবিদ।

১৮৭৩ - রাজনৈতিক অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল।

১৮৮০ - ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফোবের।

১৯০৩ - পল গোগাঁ, ফরাসি চিত্রকর।

১৯৬৫ - ওয়ালি হার্ডিঞ্জ, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও ফুটবলার ছিলেন।

১৯৮১ - কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি ফণিভূষণ চক্রবর্তী।

১৯৮৮ - রবার্ট এ হাইনলাইন, মার্কিন বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।

১৯৯৩ - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।

১৯৯৯ - ডার্ক বোগার্ড, ইংরেজ অভিনেতা ও লেখক।

২০০৮ - জ্ঞানেশ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা,পরিচালক ও নাট্যব্যক্তিত্ব।

২০২৩ - প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা