ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

তারাপদ চক্রবর্তী’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (১৩ এপ্রিল) ৩০ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আধুনিক অলিম্পিকের সূচনা

ঘটনাবলী:

১৭৪১ - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়।

১৭৭২ - ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণপরিচয়’ প্রথম প্রকাশিত হয়। (১লা বৈশাখ, সংবৎ ১৯১২)
১৮৯৩ - গোকুলচন্দ্র নাগ ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪৮ - ভুবনেশ্বর ওড়িশা রাজ্যের রাজধানী করা হয়।

১৯৬৪ - ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন।

১৯৬৬ - বিমান দুর্ঘটনায় ইরাকি কর্নেল, রাজনীতিবিদ ও ইরাক ২য় রাষ্ট্রপতি আবদুস সালাম আরিফ মারা যান।

১৯৭৫ - লেবাননের গৃহ যুদ্ধের সময় খৃষ্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনী নিহত হয়।

১৯৭৫ - বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

১৯৯৭ - আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

২০০৪ - সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে।

২০২৩ - পশ্চিমবঙ্গের কলকাতায় এক বিশাল শঙ্খের আকারের বিশ্বমানের অডিটোরিয়াম ধনধান্য-র উদ্বোধন হয়।

আরও পড়ুন: নবাব আলীবর্দী খাঁ’র প্রয়াণ

জন্মদিন:

১৫১৯ - ক্যাথরিন ডি’ মেডিকি, ফ্রান্সের দ্বিতীয় হেনরি এর ইতালীয় বংশোদ্ভূত ফরাসি স্ত্রী।

১৫৭০ - গায় ফাওকেস, ইংরেজ সৈনিক ও বারূদ চক্রান্ত পরিকল্পনাকারী।

১৭৪৩ - টমাস জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি।

১৯০৬ - স্যামুয়েল বেকেট, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও পরিচালক।

১৯০৯ - প্রখ্যাত কণ্ঠ শিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী। (মৃ. ১৯৭৫)

তারাপদ চক্রবর্তী (১৯০৯-১৯৭৫) ছিলেন কণ্ঠশিল্পী ও সঙ্গীতাচার্য। তিনি কোটালি ঘরানার পথপ্রদর্শক যা কোনো রাগ উপস্থাপনের সময় আলাপের ধীর পরিবেশনের জন্য সর্বাধিক পরিচিত ।

সংগীতাচার্য তারাপদ চক্রবর্তী ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালিপাড়ায় এক সঙ্গীতশিল্পী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সঙ্গীতজ্ঞ পণ্ডিত কুলচন্দ্র চক্রবর্তী এবং মাতা দুর্গারানী দেবী।

তার পিতা, পিতামহ ও প্রপিতামহ সকলেই সংগীতে পারদর্শী ছিলেন। সেই সূত্রে তিনি পরিবার থেকেই অনুপ্রেরণা পেয়েছেন।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র দিবস

তিনি বিভিন্ন উপাধিতে ভূষিত হন। ভাটপাড়া পণ্ডিতসমাজ কতৃর্ক সঙ্গীতাচার্য, বিদ্বৎ সম্মিলনী থেকে সঙ্গীতরত্নাকর ও কুমিল্লা সংগীত পরিষদ থেকে ‘সংগীতার্ণব’ উপাধি লাভ করেন।

১৯৭২ সালে তিনি সংগীত-নাটক অ্যাকাডেমির সদস্য নির্বাচিত হন এবং রাজ্য সরকারের আকাদেমি পুরস্কার পান।

১৯৭৩ সালে ভারত সরকার তাকে জীবনসায়াহ্নেপদ্মশ্রী উপাধিতে ভূষিত করলে তিনি ওই উপাধি গ্রহণে অসম্মতি জানান। তিনি বিশ্বভারতীর নির্বাচন-বোর্ডের সদস্য ছিলেন। তিনি ১ সেপ্টেম্বর ১৯৭৫ সালে কলকাতায় মারা যান।

১৯২২ - জুলিয়াস নয়েরে, তাঞ্জানিয়া শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৩৯ - শেমাস্‌ হীনি, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার।

১৯৪০ - জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক।

১৯৪১ - মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।

১৯৪৯ - ক্রিস্টোফার হিচেনস, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৫০ - রন পেরলমান, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৬০ - রুডি ফোলার, সাবেক জার্মান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৬৩ - গ্যারি কাসপারভ, গ্র্যান্ড মাস্টার, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।

১৯৭৮ - কার্লেস পুয়ল, তিনি স্প্যানিশ ফুটবলার।

১৯৮৩ - ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, চিলির ফুটবলার।

১৯৮৪ - এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ, ডেনিশ ফুটবলার।

১৯৮৮ - অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, ব্রাজিলিয়ান ফুটবলার।

আরও পড়ুন: বিশ্ব চিকিৎসক দিবস

মৃত্যুবার্ষিকী:

০৮১৪ - ক্রুম, বুলগেরিয় শাসক।

১৬৯৫ - জাঁ ডে লা ফন্টাইনে, ফরাসি লেখক ও কবি।

১৮৮২ - ব্রুনো বাউয়ের, জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক।

১৯৪৪ - বাংলার খ্যাতনামা সাংবাদিক আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্লকুমার সরকার। (জ. ১৮৮৪)

১৯৪৫ - আর্নেস্ট কাসিরের, পোলিশ বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ।

১৯৫৬ - এমিল নল্ডে, ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ।

১৯৬৬ - জর্জ দুহামেল, ফরাসি লেখক।

১৯৭৩ - বলরাজ সাহনি, খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। (জ. ১৯১৩)

১৯৭৫ - ফ্রাঙ্কইস টম্বাল্বায়ে, চাঁদের সৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।

১৯৯৩ - ওয়ালেস স্টেগ্নার, আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক।

২০১৫ - এডুয়ার্ডো গালেয়ানো, উরুগুয়ের সাংবাদিক ও লেখক।

২০১৫ - গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার। (জ. ১৯২৭)

আরও পড়ুন: বিশ্ব হোমিওপ্যাথি দিবস

দিবস:

চৈত্র সংক্রান্তি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা