সংগৃহীত ছবি
লাইফস্টাইল

মাউথ আলসার দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: শীতের সময়ে খুব পরিচিত একটি সমস্যা হলো মাউথ আলসার। মাউথ আলসার দেখা দিলে তা ঠোঁট, জিভ, মুখের ভেতরে ঘা হতে পারে।

আরও পড়ুন: অবসাদে মন ভাল করার উপায়

এই সমস্যায় ভোগেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। বিশেষ করে ঝাল বা মসলাদার কোনো খাবার তো খাওয়াই যায় না। কিন্তু মাউথ আলসার ঘরোয়া উপায়ে সারানো সম্ভব। মুখের ভেতরে বলে সেসব ঘরোয়া টোটকা সাবধানে ব্যবহার করতে হবে। চলুন জানা যাক মাউথ আলসার দূর করার ঘরোয়া পদ্ধতি-

১)মধু ব্যবহার: মধু অনেক উপকারী একটি উপাদান। এটি নানা রোগের চিকিৎসায় কাজে লাগে। আপনার যদি মাউথ আলসারের মতো সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন মধু। এটি জ্বালা কমাতে কাজ করবে। আবার মধু পেটে চলে গেলেও কোনো অসুবিধা নেই, বরং পুষ্টি মিলবে। তাই মধু ব্যবহার করে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

২) বেকিং সোডার ব্যবহার: মাউথ আলসারের ক্ষেত্রে কার্যকরী একটি উপাদান হতে পারে বেকিং সোডা। সেজন্য আপনাকে প্রথমে সম পরিমাণ বেকিং সোডা আর পানি নিন। এবার এই দুই উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাউথ আলসারের স্থানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ভালো করে গার্গল করে নিন। এভাবে ব্যহার করলে উপকার পাবেন।

আরও পড়ুন: মুরগির রোস্ট রান্নার রেসিপি

৩) নারিকেল তেল ব্যবহার: নারিকেল তেল মূলত আমরা চুলে ব্যবহার করে থাকি। এর পাশাপাশি অনেকে ত্বকের যত্নেও নারিকেল তেল ব্যবহার করেন। কিন্তু এই তেল আপনার মাউথ আলসারের ক্ষেত্রেও আরাম দিতে পারে। সেজন্য সামান্য খাঁটি নারিকেল তেল নিন। এবার সেই তেল মাউথ আলসারের স্থানে ব্যবহার করুন। এতে কষ্ট অনেকটাই কমে আসবে।

৪) টুথপেস্ট ব্যবহার: টুথপেস্ট কেবল দাঁত পরিষ্কারেই কাজে লাগে না, এটি ব্যবহার করতে পারেন মাউথ আলসার দূর করার ক্ষেত্রেও। আপনার যদি মাউথ আলসার দেখা দেয় তাহলে সেখানে লাগাতে পারেন টুথপেস্ট। টুথপেস্টের ঝাঁঝালো স্বাদ আপনার মুখে কিছুটা জ্বালার কারণ হতে পারে। কিন্তু কিছুক্ষণ এভাবে রেখে দিলেই তা মাউথ আলসার সারাতে কাজ করবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা