ফাইল ছবি
লাইফস্টাইল

এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখুন

লাইফস্টাইল ডেস্ক: তীব্র তাহপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। কেবল ফ্যানের বাতাসে স্বস্তি পাওয়া মুশকিল হয়ে উঠছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেই এসি অথবা এয়ার কুলার ব্যবহার করে থাকেন।

কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চললে আপনার ঘরের পরিবেশ একদম ঠান্ডা থাকবে-

ভারী সুতি পর্দা ব্যবহার করুন: ঘরের জানালা দিয়েই যেহেতু বেশিরভাগ তাপ প্রবেশ করে, তাই জানালায় ভারী সুতি পর্দা ব্যবহার করুন। এতে ঘর থাকবে ঠান্ডা। ভেন্টিলেশন ব্যবস্থা ভালো থাকলে, দিনের বেলা জানালা বন্ধ রাখতে পারেন।

আরও পড়ুন: গরমে ঘামাচি থেকে বাঁচতে করণীয়

সাদা রঙের চাদর ব্যবহার করুন: গ্রীষ্মে আপনার ঘর শীতল সাদা বা হালকা রঙয়ের সুতির কাপড় বিছানার চাদর হিসেবে ব্যবহার করতে

সূর্যাস্তের পর জানালা খোলা রাখুন: সূর্যাস্তের পরে যখন তাপমাত্রা কিছুটা কমে যায় এবং ঠান্ডা বাতাস দেওয়া শুরু করে তখন জানালা-দরজা খুলে দিন, যাতে বাতাস ঘরের ভিতরে প্রবেশ করতে পারে।

ঘরের চারপাশে গাছপালা লাগান: ঘরের ছায়া দিতে পারে এমন গাছ পূর্ব-পশ্চিম অনুযায়ী লাগান, আপনার বাড়িতে সরাসরি সূর্যের তাপ ঢুকতে বাধা পাবে।

এক্সস্ট ফ্যান ব্যবহার করুন: এক্সস্ট ফ্যান ঘরের গরম বাতাস বের করে দেয়। রাতে জানালা খোলা রাখার পাশাপাশি এক্সস্ট ফ্যান চালিয়ে রাখা ঘর ঠান্ডা রাখতে সহায়তা করে।

আরও পড়ুন: চুলের সমস্যার সমাধান দারুচিনি

বরফ পদ্ধতি: টেবিল ফ্যানের সামনে বা সিলিং ফ্যানের নিচে একটি বাটিতে আইস কিউব বা বরফ রাখুন। বাতাস ওই ঠান্ডা পানি শোষণ করবে এবং চারিদিকে ছড়িয়ে দেবে।

ঘরে রাখুন ছোট গাছ: ঘরের ভেতর ছোট্ট একটি গাছ ঘরের ভেতর জমা হওয়া কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়, ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে।

আরও পড়ুন: আম খাওয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন

ভেজা ভেজা করে ঘর মুছুন: ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা করে ঘর মুছুন। জানালার কাচও পানি দিয়ে মুছুন।

চুলা বন্ধ রাখুন: কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চুলা বন্ধ করে দেওয়া ভালো। এতে ঘর বাড়তি গরম হবে না।

অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখুন: কম্পিউটার, টেলিভিশন, ওভেন, কিংবা এমন ডিভাইসগুলো ব্যবহার শেষে বন্ধ করে রাখা উচিত।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা