ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কাঁচা মরিচ টাটকা রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক : কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই বাজার থেকে বেশি করে কাঁচা মরিচ কিনে ফ্রিজে সংরক্ষণ করেন। দেখা যায়, এক সপ্তাহ পর থেকে ফ্রিজের কাঁচা মরিচ নষ্ট হয়ে যেতে শুরু করে।

আরও পড়ুন : বর্তমানে বেশি লোডশেডিং চলছে

কীভাবে দীর্ঘ সময় ফ্রিজে কাঁচা মরিচ সংরক্ষণ করতে পারবেন তা নিয়ে কিছু টিপস জেনে নিন:

(১) জিপার লক ব্যাগ : কাঁচা মরিচ বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে বাতাস চলাচল করে না এমন জিপার লক ব্যাগ দারুণ কার্যকর। তবে মরিচ রাখার আগে অবশ্যই বোঁটা ছাড়িয়ে নিতে হবে। বোঁটা-সহ মরিচ রাখলে তা পচে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে।

তাই বোঁটা ফেলে দিয়ে এরপর জিপার লক ব্যাগে কাঁচা মরিচ ভরে সেটি ফ্রিজে রাখুন। সেখান থেকে প্রয়োজন মতো বের করে ব্যবহার করতে পারবেন। এভাবে সংরক্ষণ করলে কাঁচা মরিচ সতেজ থাকে।

আরও পড়ুন : সাদিক-রুপনের ৯ কর্মী গ্রেফতার

(২) এয়ার টাইট পাত্র : ফ্রিজে রাখা মরিচ পচে যাওয়া ঠেকাতে এয়ার টাইট বাক্স ব্যবহার করতে পারেন। এয়ার টাইট অর্থাৎ বায়ুরোধী পাত্রের মধ্যে প্রথমে নিচে কিচেন টাওয়েল বিছিয়ে নিন। মরিচের বোঁটা ছাড়িয়ে এতে রাখুন। এর ওপরে আরেক স্তরের কিচেন টাওয়েল রাখুন।

এরপর ভালো করে পাত্রের মুখ আটকে দিন। কিচেন টাওয়েল মরিচের আর্দ্রতা শুষে নেবে। এতে মরিচ দীর্ঘ দিন সতেজ থাকবে। প্রায় ২০-২৫ দিন পর্যন্ত কাঁচা মরিচ ভালো থাকতে পারে।

আরও পড়ুন : আজ শপথ নিচ্ছেন এরদোয়ান

(৩) অ্যালুমিনিয়াম ফয়েল : কাঁচা মরিচ পচে যাওয়া থেকে রক্ষা করতে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে ফ্রিজে রাখতে পারেন। একটি প্লেটে বোঁটা ছাড়ানো কাঁচা মরিচ রাখুন এবং পুরো প্লেট ফয়েল পেপারে মুড়িয়ে ৬-৭ ঘণ্টার জন্য ফ্রিজারে রেখে দিন।

তারপর ফ্রিজার থেকে প্লেটটি বের করে হিমায়িত মরিচগুলো এয়ার টাইট পাত্রে রেখে আবার ফ্রিজে রাখুন। এভাবে প্রায় ২ মাস পর্যন্ত মরিচ সতেজ রাখতে পারবেন।

খবর : এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা