ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

পেঁপে খাওয়ার ৫ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : পুষ্টিগুণে ভরপুর একটি ফল হলো পেঁপে। এর উত্‍সেচক ভালোভাবে কাজ করার জন্য খালি পেটে পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পেঁপের জনপ্রিয়তা কেবল এর স্বাদের জন্যই নয়, এতে থাকা গুণগুলোর কারণেও।

আরও পড়ুন : পোড়ানো খাবারে ক্যান্সারের ঝুঁকি!

বিশেষজ্ঞরা বলছেন, পেঁপেতে আছে ভিটামিন এ, সি, কে, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্রোটিন। এছাড়াও এতে আছে প্রচুর ফাইবার, ক্যালোরির পরিমাণও খুব কম। খেতে মিষ্টি হলেও ডায়াবেটিস রোগীদের এই ফল খেতে পারেন। হজমের সমস্যায় পাকা পেঁপে বিশেষ উপকারি। এটি পেট পরিষ্কার করতেও কার্যকরী।

জেনে নেওয়া যাক পাকা পেঁপে খাওয়ার উপকারিতা-

আরও পড়ুন : খুশখুশে কাশির সমাধান

(১) ভালো রাখে হার্ট :

সকালে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে আপনার হার্টের স্বাস্থ্যের উন্নতি হবে দ্রুত। পেঁপেতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট। সেই সাথে রয়েছে ভিটামিন এ, সি, ই। খালি পেটে পেঁপে খেলে তা শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। এতে স্ট্রোক, হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে আসে।

(২) চোখ ভালো রাখে :

চোখ ভালো রাখতে পারে এমন একটি খাবার হলো পেঁপে। এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন পাকা পেঁপে খেলে তা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। পেঁপেতে থাকা ভিটামিন আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। তাই চোখ ভালো রাখতে প্রতিদিন পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন।

আরও পড়ুন : কাঁচা কাঁঠালের উপকারিতা

(৩) হজমক্ষমতা বাড়ায় :

খাবারে রুচি না থাকলে নিয়মিত পেঁপে খেতে পারেন। এটি রুচি ফেরানোর পাশাপাশি পেট পরিষ্কার রাখতেও কাজ করে। পেট পরিষ্কার হলে ক্ষুধা পাবেই। ফলে কমবে হজমের সমস্যা। এটি শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেয়। হজমক্ষমতা ভালো থাকলে পুরো শরীরই সুস্থ থাকে।

(৪) ক্ষতিকর কোলেস্টেরল কমায় :

পেঁপেতে কোনো ক্যালোরি নেই, রয়েছে কেবল ফাইবার। কোলেস্টেরলের সমস্যা থাকলে প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খেতে পারেন। কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে অন্য রোগের আশঙ্কাও কমে আসে।

আরও পড়ুন : ডিমের খোসা ছাড়ানোর পদ্ধতি

(৫) ক্যান্সারের ঝুঁকি দূরে রাখে :

নিয়মিত পেঁপে খেলে ক্যান্সারের ঝুঁকি কমে। কারণ এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড, লুটেইন, ক্রিপ্টোক্সান্থিন। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমাতে এই ফল দারুণ কাজ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা