ফিশ বিরিয়ানি
লাইফস্টাইল

ফিশ বিরিয়ানি

সান নিউজ ডেস্ক: বিরিয়ানি একটি মুখরোচক খাবার। বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মাটন, বিফ বা চিকেনসহ হরেক পদের বিরিয়ানি নিশ্চয়ই খেয়েছেন!

ফিশ স্বাস্থ্যের জন্য উপকারী। তাই ফিশ বিরিয়ানি খেলে ওজন বাড়ার ভয় নেই। খুব সহজেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন ফিশ বিরিয়ানি। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. রুই বা স্যালমন মাছের পেটি ৪ টুকরা
২. বাসমতি বা চিনিগুঁড়া চাল ১ কাপ
৩. ঘি বা তেল ৪ টেবিল চামচ
৪. পেঁয়াজ কুঁচি ১ কাপ
৫. আদা বাটা ২ চা চামচ
৬. রসুন বাটা ২ চা চামচ
৭. টকদই ৪ টেবিল চামচ
৮. জায়ফল ও জয়ত্রী গুঁড়া ২ চা চামচ
৯. পোস্ত বাটা ১ চা চামচ
১০. এলাচ ৪-৫টি
১১. দারুচিনি ২ টুকরো
১২. দুধ আধা কাপ
১৩. লেবু পাতলা করে কাটা কয়েক টুকরা
১৪. বেরেস্তা আধা কাপ ও
১৫. লবণ পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে মাছের টুকরাগুলোকে তেলে হালকা লাল করে ভেজে নিন। এতে মাছের আঁশটে ভাব চলে যাবে। অন্য একটি বাটিতে টকদইয়ের সঙ্গে আদা রসুন বাটা, জায়ফল, জয়ত্রী গুঁড়া ও পোস্ত বাটা দিয়ে মেখে রাখুন।

অন্য একটি পাত্রে চাল গুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চাল বেশি সিদ্ধ করবেন না। বেশি সেদ্ধ হলে বিরিয়ানি ঝরঝরে হবে না।

এবার অন্য একটি প্যানে তেল বা ঘি গরম করে তাতে পেঁয়াজ কুঁচি ও দারুচিনি এলাচ দিন। একদম লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিন। এই পেঁয়াজ এর সঙ্গে মেখে রাখা দই আর আধা কাপ দুধ মিশিয়ে দিন। এবার রান্না করুন ১০ মিনিট।

মসলা কষানো হলে মাছের টুকরাগুলোকে দিয়ে রান্না করুন আরও ৫ মিনিট। যখন একটু লাল হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিন। একটি ওভেন প্রুফ বাটিতে অথবা একটি ভারি হাঁড়িতে প্রথমে কিছু ভাত ঢালুন।

এরপর লেবুর পিস ছড়িয়ে দিন। তারপর মাছের পিসগুলো আর ঝোলটা দিন। সঙ্গে বেরেস্তা ছিটিয়ে দিন। আবার রান্না করা ভাত দিয়ে তার উপর ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিন। এতে ভাঁপ বের হবে না।

হাঁড়ি হলে ভালো করে ঢেকে খুবই মৃদু আঁচে দমে বসিয়ে দিন চুলায়। ভাত সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। নাড়বেন না, এতে মাছ ভেঙে যাবে। ওভেন হলে ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা