ধূমপান ছাড়ার কার্যকারী কৌশল
লাইফস্টাইল

ধূমপান ছাড়ার কার্যকর কৌশল

সান নিউজ ডেস্ক: ধূমপানের অভ্যাস মোটেই ভালো কিছু নয়।‘ধূমপান স্বাস্থ্যের জন্য় ক্ষতিকর’ প্রচলিত এই কথাটি জানা সত্ত্বেও ধূমপান করে থাকেন ।এর ক্ষতিকর প্রভাবের কথা কম-বেশি সবারই জানা।ধূমপান একপ্রকার নেশা।

আরও পড়ুন : সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

যা থেকে নিজেকে দূরে সরাতে পারছেন না একদমই। এতে ক্ষতি করছেন নিজের। শুধু নিজেরই নয়, পাশাপাশি পরিবারের এবং ধূমপানের সময় আপনার পাশে থাকা মানুষটিরও ক্ষতি করছেন।তামাক মূলত হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে। ধূমপান ক্যান্সার, স্ট্রোক, ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ।যারা একবার সিগারেট খেতে শুরু করেন, তারা আর সহজে এই অভ্যাস ছাড়তে পারেন না। অনেক সময় অনেকভাবে চেষ্টা করেও লাভ হয় না। যারা সত্যিই সিগারেট ছাড়তে চান, তাদের জন্যস কিছু কৌশল।তাই আসুন আজ আমরা জেনে নেই কিছু কৌশল যা ঠিক মতো অবলম্বন করলে আপনিও বের হয়ে আসতে পারবেন ধূমপানের বদঅভ্যাস থেকে।

• ধূমপানের নেশা কমাতে চুইংগাম চিবাতে পারেন। যখনই ধূমপান করতে ইচ্ছে হবে তখনই মুখে চুইংগাম রাখুন। এতে করে বদঅভ্যাস অনেক কমে যাবে।

• সাথে সবসময় আদা রাখুন। আদা খেলেও ধীরে ধীরে ধূমপানের প্রতি আকর্ষণ কমবে। এছাড়া আদা স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি।

• ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটু চিন্তা করুন। কি কি ভয়াবহ রোগের সৃষ্টি হতে পারে সেটা চিন্তা করে এর থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন।

• প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি ধূমপানের কারনে শরীরে জমে থাকা নিকোটিন বের করে দিতে সাহায্য করে ।

আরও পড়ুন : রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

• চিকিৎসকের কাছে উপযুক্ত কাউন্সিলিং নিতে পারেন। এতে করে বদঅভ্যাস থেকে বের হয়ে আসতে পারবেন।

• নিজেকে সবসময় ব্যস্ত রাখুন যাতে করে ধূমপানের নেশা না থাকে। এর জন্য নিজেকে কাজে ব্যস্ত রাখুন অথবা বন্ধুদের সাথে আড্ডা দিন, গল্পের বই পড়ুন অথবা যে কাজ করতে আপনার ভালো লাগে সেগুলো করুন।

• বেশি করে ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার খান। এতে ধূমপানের নেশা কেটে যাবে।

• ধূমপায়ী বন্ধুদের সম্ভব হলে এড়িয়ে চলুন। কারন তাদের সাথে যত সময় থাকবেন আপনার এই বদঅভ্যাস থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা