সবজি পোলাও
লাইফস্টাইল

সবজি পোলাও

সান নিউজ ডেস্ক: পোলাও কমবেশি সবাই পছন্দ করেন। অনেকে বিভিন্ন রকমভাবে পোলাও রান্না করে থাকেন। একেক ধরনের আবার একেক নাম, স্বাদেও থাকে ভিন্নতা। সহজ এবং সুস্বাদু কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন সবজি পোলাও। খেতে তো ভালো লাগবেই, সেইসঙ্গে পাবেন পর্যাপ্ত পুষ্টিও। রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ

১. পোলাওয়ের বা বাসমতি চাল- আধা কেজি

২. গাজর (কিউব করে কাটা)- আধা কাপ

৩. আলু (কিউব করে কাটা)- আধা কাপ

৫. ফুলকপি- ১ কাপ

৬. ব্রোকলি- আধা কাপ

৭. মটরশুঁটি- আধা কাপ

৮. সবজির স্টক- সাড়ে তিন কাপ

৯. চিনি- ১ চা চামচ

১০. দুধ- আধা কাপ

১১. কাঁচা মরিচ- ১০-১২টি

১২. তেল- আধা কাপ

১৩. আদা বাটা- ১ টেবিল চামচ

১৪. রসুন বাটা- ১ চা চামচ

১৫. পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

১৬. জিরা বাটা- ১ চা চামচ

১৭. পোস্তদানা বাটা- ১ টেবিল চামচ

১৮. লবণ- পরিমাণমতো

১৯. লেবুর রস- ২ টেবিল চামচ

২০. লবঙ্গ- ৪টি

২১. দারুচিনি- ৪ টুকরা

২২. তেজপাতা- ২টি

২৩. এলাচ- ৩-৪টি

২৪. ঘি- ৩ টেবিল চামচ।

পদ্ধতি

* সবজিগুলো অল্প লবণ দিয়ে আলাদাভাবে আধা সেদ্ধ করে নিন। চাল ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিন। একটি হাঁড়িতে তেল গরম করে তাতে গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিন। এরপর অন্যান্য বাটা মসলা দিয়ে কষিয়ে সবজির স্টক দিয়ে দিন। পানি ফুটে উঠলে তাতে লেবুর রস ও চাল দিয়ে দিন।

* পানি শুকিয়ে এলে দিন দুধ, চিনি ও কাঁচা মরিচ। অল্প আঁচে ৫-৭ মিনিট রাখুন। এরপর সব সবজি দিয়ে দিন। তার উপরে দিন ঘি। এভাবে ২০-২৫ মিনিট দমে রাখতে হবে। এবার নামিয়ে পরিবেশন করুন সবজি পোলাও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা