লাইফস্টাইল

তারকারা ফিট থাকতে যা করেন

সান নিউজ ডেস্ক: তারকারা ফিট থাকতে অনেক কিছুই করে থাকেন। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে তারা তাদের সৌন্দর্য ধরে রাখেন। তাদের আকর্ষণীয় শারীরিক কাঠামো অন্যদেরকেও অনুপ্রেরণা দেয়। টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সম্প্রতি পুষ্পা সিনেমায় রাশমিকা মান্দানা ও সামান্থা রুথ প্রভুর নাচ ও ফিটনেস দেখে সবাই মুগ্ধ হয়েছেন। শুধু তারা নয় বরং টলিউড অর্থাৎ তেলেগু সিনেমার বেশিরভাগ নায়িকারাই এমন আকর্ষণীয় ফিটনেসের জন্য সাধুবাদ পান।

এই তালিকায় আরও আছেন তামান্না ভাটিয়া, কাজল আগারওয়াল, আনুশকা শেঠি। চলুন তবে জেনে নেওয়া যাক ভারতের দক্ষিণী সিনেমা এসব নায়িকারা আকর্ষণীয় ফিগার পেতে কে কী করেন-

আরও পড়ুন: হাসপাতালে ভ‌র্তি ড‌লি জহুর

সামান্থা রুথ প্রভু

সামান্থা মেদহীন শরীর পেতে অনেক পরিশ্রম করেন। উচ্চ ও নিম্ন স্তরের শরীরচর্চার সংমিশ্রণ থাকে তার রুটিনে। এরিয়াল যোগব্যায়াম, জিমন্যাস্টিক ও ভারোত্তোলন তার ওয়ার্কআউটের অপরিহার্য অংশ।

আনুশকা শেঠি

এই অভিনেত্রী স্বাস্থ্যকর জীবনযাপনে বিশ্বাসী। তিনি নিয়ম মেনে সঠিক খাবারটিই গ্রহণ করেন। সারদিনে বেশ কয়েকটি ছোট ছোট মিল নেন। রাত ৮টার মধ্যে তিনি রাতের খাবার শেষ করেন। প্রতিদিন তিনি যোগব্যায়াম ও ধ্যান করেন।

তামান্না ভাটিয়া

তামান্না বলেন, তার কাছে ওয়ার্কআউট আসলে প্রতিদিনের দাঁত ব্রাশ করার মতো। অর্থাৎ একদিনও তিনি শরীরচর্চা করা থেকে বিরতি নেন না। তিনি পাইলেটস করতে পছন্দ করেন। এর পাশাপাশি ওজন উত্তোলন, সাঁতার কাটাসহ বিভিন্ন ধরনের শরীরচর্চা করেন।

কাজল আগারওয়াল

এই অভিনেত্রীও কখনো তার শরীরচর্চা মিস করেন না। তিনি দৈনিক অন্তত আধা ঘণ্টা হলেও শরীরচর্চা করেন। যোগব্যায়াম ও ওজন উত্তোলন তার ওয়ার্কআউট রুটিনে অবশ্যই রাখেন।

রাশমিকা মান্দানা

পুষ্পা সিনেমায় অভিনয়ের পর থেকে তাকে নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। ‘সামি সামি’ গানে তার নাচের ভঙ্গি ও ফিটনেস দেখে মুগ্ধ সবাই। তবে জানেন কি, ফিট থাকতে কী করেন রাশমিকা?

সপ্তাহে চারদিন শরীরচর্চা করেন রাশমিকা। তার ওয়ার্কআউট রুটিনে আছে কিকবক্সিং, স্কিপিং, নাচ, সাঁতার কাটা, স্পিনিং, যোগব্যায়াম ও জগিং।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা