ফিশ কেক রেসিপি
লাইফস্টাইল

ফিশ কেক রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: কেক কম বেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ কেক। মাছের কেক খেয়েছেন? এটি স্বাস্থ্যের জন্যও যেমন উপকারী, ঠিক তেমনিই খেতেও মুখোরোচক। জেনে নেওয়া যাক রেসিপি কীভাবে তৈরি করবেন মাছের কেক-

উপকরণ

১. পাউরুটি ৭-৮ পিস
২. টকি মাছের টুকরো ৪-৫টি
৩. বড় মাপের আলু সেদ্ধ ১টি
৪. পার্সলে কুঁচি ২ টেবিল চামচ
৫. পেঁয়াজ কুঁচি আধা কাপ
৬. দুধ ১ কাপ
৭. ডিম ৩টি
৮. গ্রেটেড চিজ আধা কাপ
৯. রসুন বাটা ২ টেবিল চামচ কোয়া
১০. মাখন ১ কাপ
১১. ওরচেস্টার সস ২ চা চামচ
১২. গোল মরিচ গুঁড়া ১ চা চামচ ও
১৩. লবণ স্বাদমতো।

পদ্ধতি

১. প্রথমে মাছের টুকরো (কাঁটা ছাড়া) লবণ ও ভিনেগার অথবা লেবুর রস দিয়ে মেরিনেট করে ১৫ মিনিট রেখে দিন। একটি পাত্রে পাউরুটির পিসগুলো দুধে ভিজিয়ে রাখুন।

২. অন্য একটি পাত্রে সেদ্ধ আলু খুব ভালো করে চটকে নিন, যাতে কোনো দানা না থাকে। এবার ননস্টিক প্যানে বাটার দিয়ে তাতে রসুন বাটা ও পেঁয়াজ কুঁচি হালকা করে ভেজে মাছের ফিলেগুলো দিয়ে দিন।

৩. ২-৩ মিনিট রান্না করার পর লবণ ও ওরচেস্টার সস দিয়ে হালকা ভেজে আলু দিয়ে দিন।
খুব ভালো করে মিশিয়ে পার্সলে কুঁচি ও গোল মরিচ গুঁড়া মিশিয়ে দুধে ভিজিয়ে রাখা ব্রেডে ঢেলে দিন।

৪. এবার এর মধ্যে কাঁচা ডিম, গ্রেটেড চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মাইক্রোওভেপ্রুফ বাটিতে বাটার দিয়ে গ্রিজ করে নিন। এবার পুরো ব্যাটার ঢেলে উপরে চিজ ছড়িয়ে দিন।

৫. যাদের মাইক্রোওভেন নেই তারা একই পদ্ধতিতে প্রেশার কুকারে বেক করে নিন। মাইক্রোওভেনে মাইক্রো মোডে ৭ মিনিট বেক করুন। সস অথবা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন ফিশ কেক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা